নোটিশ:
শিরোনামঃ
এলএনজি টার্মিনাল সম্প্রসারণে ব্যয় ও জ্বালানি নিরাপত্তার স্বচ্ছ হিসাব চাই জাহাজ নির্মাণশিল্পে দ্রুত অর্থ ছাড় ও কার্যকর অর্থায়নব্যবস্থার তাগিদ শিল্পমন্ত্রীর মহেশখালীতে তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনালের প্রস্তাব অনুমোদন, নির্মাণে চীনা প্রতিষ্ঠান রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক নজরদারি: প্রত্যাবাসনের পাশাপাশি শরণার্থীদের নিরাপত্তা জরুরি জীবনযাত্রার ব্যয়ে চাপে পোশাকশ্রমিক পরিবার, মজুরি পুনর্নির্ধারণের অপেক্ষা গণতন্ত্রের স্মরণদিবসকে নাগরিক অধিকার রক্ষার অঙ্গীকারে রূপ দিতে হবে কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে ছয় দোকান ক্ষতিগ্রস্ত: সংবাদদাতার প্রতিবেদন আবুধাবিতে আলোচনার মধ্যেই ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় রুশ হামলা শহীদ নূর হোসেন দিবস আজ: গণতন্ত্রের আন্দোলনের স্মৃতি ভারত থেকে ফেরার পরিকল্পনায় নতুন পাসপোর্ট চেয়েছেন শেখ হাসিনা: রয়টার্স

গ্রীন ভয়েস ইবি শাখার বৃক্ষরোপণ ও সচেতনতামূলক কর্মসূচি

প্রতিবেদকের ছবি
মিজানুর রহমান, ইবি প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২৩৯ বার দেখা হয়েছে
Green Voice

পরিবেশ রক্ষায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’-এর ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা একটি পরিবেশ সচেতনতামূলক ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) এই কর্মসূচি অনুষ্ঠিত হয় কুষ্টিয়া জেলার মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয় এবং পরিবেশ সচেতনতা বিষয়ক আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিরুল ইসলাম, সহকারী শিক্ষকবৃন্দ, গ্রীন ভয়েস ইবি শাখার কার্যনির্বাহী সদস্য ও স্বেচ্ছাসেবকরা এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

প্রধান শিক্ষক মো. মহিরুল ইসলাম বলেন, “গ্রীন ভয়েসের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। শিক্ষার্থীদের মাঝে পরিবেশ নিয়ে সচেতনতা গড়ে তোলা এখন সময়ের দাবি। যারা আজ এই উদ্যোগে যুক্ত হয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং গ্রীন ভয়েস ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উত্তরোত্তর সাফল্য কামনা করি।”

সংগঠনটির সাধারণ সম্পাদক মিলন রানা বলেন, “আমরা চাই শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই গাছের প্রতি ভালোবাসা ও পরিবেশবান্ধব মনোভাব তৈরি হোক। একটি গাছ কেবল ছায়া দেয় না, বরং ভবিষ্যতের জন্য আশাও জাগায়। আমরা বিশ্বাস করি—প্রতিটি গাছ একটি প্রাণ, একটি সম্ভাবনা। যদি একটি ছোট্ট চারা ঠিকভাবে বেড়ে ওঠে, সেটিই একদিন আমাদের পরিবেশ রক্ষায় বড় অবদান রাখবে।”

গ্রীন ভয়েস ইবি শাখার সভাপতি মো. ইমতিয়াজ আহাম্মেদ ইমন বলেন, “আমরা এমন এক সময় পার করছি, যখন জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ ও বনভূমি ধ্বংস আমাদের অস্তিত্বকে হুমকির মুখে ফেলছে। এই প্রেক্ষাপটে একটি গাছ রোপণ মানে শুধুমাত্র একটি চারা লাগানো নয়, বরং ভবিষ্যতের জন্য একটি আশা রোপণ করা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যদি এখন থেকেই সচেতন করা যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আরও দায়িত্বশীল হবে। একটি গাছ কেবল একজন মানুষ নয়, একটি সমাজ, একটি জাতি এবং একটি প্রজন্মের উপকারে আসে। আজকের এই কার্যক্রমের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মাঝে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিতে পেরেছি—‘সবুজ বাঁচলে, বাঁচবে দেশ।’”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT