নোটিশ:
শিরোনামঃ
শনিবার মহালয়া, দুর্গাপূজার আনুষ্ঠানিক প্রস্তুতিতে মন্দিরগুলো ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই ভারতের স্থলবন্দর বিধিনিষেধ ও পাটপণ্যে অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ বুটেক্স ডাই-কেম এক্সপোতে শিক্ষার্থী ও শিল্পপ্রতিষ্ঠানের সংযোগ বাড়ানোর তাগিদ বাংলাদেশি স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি ও কর্মসংস্থানে সহায়তার আশ্বাস বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে সচেতনতা ও সহমর্মিতা বাড়ানোর আহ্বান শিশুদের অনলাইন নিরাপত্তায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের সরকারি অর্থের সুরক্ষায় ঝুঁকিভিত্তিক অভ্যন্তরীণ নিরীক্ষা জোরদারের উদ্যোগ কুবি উপ-উপাচার্যের বাবার মৃত্যুতে ইউট্যাবের শোক জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে তিনটি দক্ষতাভিত্তিক কোর্স চালুর উদ্যোগ ইউজিসির

গ্রিসে শ্রমিক সংকটে বাংলাদেশি মালিকানাধীন গার্মেন্টস খাতও বিপর্যস্ত

প্রতিবেদকের ছবি
সালমান বক্স, ইউরোপ প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২০ বার দেখা হয়েছে
greece garments

তিন লাখ শ্রমিকের ঘাটতি; এথেন্সে চার শতাধিক কারখানায় অন্তত আরও ১২ হাজার কর্মীর চাহিদা

ইউরোপের দেশ গ্রিসে তীব্র কর্মী সংকট দেখা দিয়েছে। দেশটির শ্রমবাজারে ঘাটতি মেটাতে প্রয়োজন প্রায় তিন লাখ বিদেশি শ্রমিক। তবে আমলাতান্ত্রিক জটিলতার কারণে নিয়োগ প্রক্রিয়া এগোচ্ছে না। এর সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশি মালিকানাধীন গার্মেন্টস কারখানাগুলোতে।

বর্তমানে শুধু এথেন্সেই রয়েছে চার শতাধিক বাংলাদেশি মালিকানাধীন পোশাক কারখানা। এসব কারখানায় কাজ করছেন প্রায় ১০ হাজার বাংলাদেশি শ্রমিকসহ বিভিন্ন দেশের কর্মী। উদ্যোক্তাদের দাবি, উৎপাদন চাহিদা মেটাতে আরও অন্তত ১০–১২ হাজার নতুন শ্রমিক জরুরি।

বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার জন্য ঢাকা ও এথেন্সের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি হলেও তা কার্যকর না হওয়ায় নতুন শ্রমিক আনা সম্ভব হচ্ছে না।

বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস ও বাংলাদেশ গার্মেন্টস অ্যাসোসিয়েশন ইন গ্রিসের সাধারণ সম্পাদক এইচ এম জাহিদ ইসলাম বলেন, “গার্মেন্টস খাতে প্রচুর কর্মী সংকট রয়েছে। বাংলাদেশ থেকে সরাসরি শ্রমিক পাঠানোর সুযোগ হলে ব্যবসার পরিধি আরও বাড়বে।”

একসময় স্থানীয় ও আরবদের নিয়ন্ত্রণে থাকা গ্রিসের গার্মেন্টস খাতে এখন বাংলাদেশিদের প্রভাবশালী অবস্থান তৈরি হয়েছে। সুনাম ও দক্ষতার কারণে এ খাতে বাংলাদেশি বিনিয়োগ ক্রমেই বাড়ছে। তবে ব্যবসায়ীদের আশঙ্কা, শ্রমিক সংকট দূর না হলে এই অগ্রযাত্রা থমকে যেতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT