নোটিশ:
শিরোনামঃ
জ্বালানি স্থাপনায় যুদ্ধবিরতির দাবি ট্রাম্পের, হামলা অব্যাহত থাকার কথা কিয়েভের জ্বালানি মূল্য ও ঋণের চাপ সামনে রেখে ব্যাংককে আইএমএফ-বিশ্বব্যাংকের বৈঠক দেশে চিকিৎসার মান বাড়লে বিদেশমুখিতা কমবে: রাষ্ট্রপতি মেয়েশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার সরকারের উন্নয়ন প্রকল্পে সরকারি অর্থের যথাযথ ব্যয় নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর আইটি, সার ও জ্বালানি খাতে জাপানের মারুবেনিকে বিনিয়োগের আহ্বান সমুদ্র, নদী ও স্থলবন্দরের সমন্বয়ে জাতীয় বন্দর কৌশল প্রণয়ন হচ্ছে রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, নিন্দা ঢাকার রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক কূটনৈতিক উদ্যোগ জোরদারের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী কুবিতে মহালয়া উদযাপন ও প্রবীণদের অন্নপ্রসাদ

নারী কমিশনের ইসলামবিরোধী প্রস্তাব বাতিলের দাবিতে মহাসমাবেশ ডেকেছে হেফাজত

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২১৫ বার দেখা হয়েছে
নারী বিষয়ক সংস্কার কমিশন,নারী কমিশনের ইসলামবিরোধী প্রস্তাব

হেফাজতে ইসলাম বাংলাদেশ নারী বিষয়ক সংস্কার কমিশন এর প্রস্তাবিত ইসলামবিরোধী উত্তরাধিকার ও পারিবারিক আইন বাতিলসহ চারটি দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ৩ মে মহাসমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে। রোববার কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

প্রেস ব্রিফিংয়ের আগে হেফাজতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ (মজলিসে আমেলা)-এর বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন সংগঠনের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। বৈঠকে সর্বসম্মতভাবে মহাসমাবেশ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানান মহাসচিব আল্লামা সাজিদুর রহমান।

যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক জানান, মহাসমাবেশে চারটি প্রধান দাবি উত্থাপন করা হবে। প্রথমত, ২০১৩ সালের শাপলা চত্বরে এবং পরবর্তীতে সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সব ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার ও বিচার দাবি করা হবে। দ্বিতীয়ত, সংবিধান সংস্কার কমিশনের বহুত্ববাদী প্রস্তাব বাতিল এবং সংবিধানে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনের দাবি জানানো হবে।

তৃতীয়ত, নারী বিষয়ক সংস্কার কমিশন এর সম্প্রতি দেওয়া প্রস্তাব—যেখানে ইসলামি উত্তরাধিকার ও পারিবারিক আইনকে বৈষম্যমূলক বলে অভিহিত করা হয়েছে—তা বাতিল এবং ওই কমিশন বিলুপ্ত করার দাবি জানানো হবে। হেফাজত এ প্রস্তাবকে ‘চরমভাবে ঘৃণিত’ হিসেবে আখ্যায়িত করে।

চতুর্থত, ভারতের মুসলিমবিরোধী ওয়াকফ বিল বাতিলের দাবি এবং গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদ জানানো হবে। একই সঙ্গে বিশ্বনেতাদের ওই হত্যাকাণ্ড বন্ধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হবে।

মহাসমাবেশ সফল করতে আগামী মঙ্গলবার থেকে এক সপ্তাহব্যাপী দেশব্যাপী গণসংযোগ এবং ২৫ এপ্রিল শুক্রবার জুমার নামাজের পর জেলা-উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। সেইসঙ্গে ইমাম ও খতিবদেরকে খুতবায় কোরআনের আইন, উত্তরাধিকার ও পারিবারিক আইন সম্পর্কে আলোচনা করার আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, হেফাজতের কেন্দ্রীয় মজলিসে আমেলার মোট ২১১ সদস্যের মধ্যে ১৩৫ জন উক্ত বৈঠকে অংশগ্রহণ করেন। সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলে এ সভা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT