নোটিশ:
শিরোনামঃ
ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালের শয্যা নয়, পাড়াভিত্তিক প্রতিরোধই অগ্রাধিকার উত্তরবঙ্গে ১,০০০ কোটি টাকার কৃষি অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা বিনামূল্যের পাঠ্যবই বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫১৯ রোগী নতুন বেতন কাঠামো প্রকাশ, সৈনিকের প্রারম্ভিক মূল বেতন ২১,৪০০ টাকা চট্টগ্রাম বন্দরে লাইটার সংকট, বহির্নোঙরে খালাসের অপেক্ষায় ৩৭ জাহাজ শকুন সংরক্ষণে আন্তর্জাতিক বৈঠক বসছে সুন্দরবনে ২৫ নভেম্বর ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামানোর লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের রামগতির দুই শিক্ষার্থী ইংলিশ অলিম্পিয়াডের বিশ্ব আসরে ১১ মাস পেঁয়াজ আমদানি বন্ধ, উৎপাদন চাহিদা ছাড়িয়েছে ৪১ শতাংশ

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৪১৮ বার দেখা হয়েছে
Petrol

বিশ্ববাজারে আবারও বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। গ্রীষ্মকালীন ভ্রমণ ও বিদ্যুৎ উৎপাদনের চাহিদা বৃদ্ধি এবং পরিশোধনাগারগুলো সম্পূর্ণ সক্ষমতায় চালু থাকার ফলে বাজারে তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে তেলের দামে নতুন করে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।

আন্তর্জাতিক বাজারে শুক্রবার (১১ জুলাই) ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১.৭২ ডলার বা ২.৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭০.৩৬ ডলারে। একই দিনে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই তেলের দাম বেড়ে হয়েছে ৬৮.৪৫ ডলার, যা ১.৮৮ ডলার বা ২.৮ শতাংশ বৃদ্ধি।

জ্বালানি বিশ্লেষকরা বলছেন, বিশ্ববাজার এখন সরবরাহ ঘাটতির সংকেত পাচ্ছে। প্রাইস ফিউচারস গ্রুপের জ্যেষ্ঠ বিশ্লেষক ফিল ফ্লিন বলেন, “সরবরাহ সীমিত—এটি এখন স্পষ্ট।”

এছাড়া, যুক্তরাষ্ট্রে টানা ১১ সপ্তাহ ধরে তেল ও গ্যাস রিগের সংখ্যা হ্রাস পাচ্ছে, যা ২০২০ সালের পর প্রথম। সেই সময় করোনা মহামারির কারণে চাহিদা অনেকটাই কমে গিয়েছিল।

তবে দীর্ঘমেয়াদে তেলের চাহিদা হ্রাস পাওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। আইইএ একদিকে সরবরাহ বৃদ্ধির সম্ভাবনার কথা বললেও, চাহিদা বৃদ্ধির পূর্বাভাস কিছুটা কমিয়ে ধরেছে, যা ভবিষ্যতে উদ্বৃত্ত বাজারের ইঙ্গিত দিচ্ছে।

এদিকে ওপেক প্লাস জোটভুক্ত দেশগুলো রাশিয়া ও সৌদি আরবের নেতৃত্বে উৎপাদন বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সান্ডার নভাক জানিয়েছেন, আগস্ট ও সেপ্টেম্বরে অতিরিক্ত উৎপাদনের ক্ষতিপূরণ দেওয়া হবে। সৌদি আরব চীনকে আগস্টে ৫১ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করবে, যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ।

তবে ২০২৬ সাল থেকে বৈশ্বিক চাহিদা হ্রাস পেতে পারে বলে ওপেকের ‘ওয়ার্ল্ড অয়েল আউটলুক’ পূর্বাভাস দিয়েছে। চীনের অর্থনৈতিক ধীরগতিকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এছাড়া ভূরাজনৈতিক অস্থিরতাও বাজারে প্রভাব ফেলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে যাচ্ছেন এবং ইউরোপীয় কমিশন নতুন নিষেধাজ্ঞা প্যাকেজ উত্থাপন করতে পারে বলে জানিয়েছে রয়টার্স।

বিশ্লেষকদের মতে, স্বল্পমেয়াদে তেলের দামের এই ঊর্ধ্বগতি অব্যাহত থাকতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT