নোটিশ:
শিরোনামঃ
বিনিয়োগ পরিবেশ উন্নয়নে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন করেছে সরকার বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্যে নতুন খাত ও ডিজিটাল ট্রেড সহযোগিতার উদ্যোগ নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি আজ টোকিও ফ্যাশন এক্সপোতে বাংলাদেশের পোশাক, হোম টেক্সটাইল ও চামড়াপণ্য সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশ বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.১২ বিলিয়ন ডলার বিশ্বব্যাংক-আইএমএফ সভায় নিজস্ব সংস্কার এজেন্ডা তুলে ধরবে বাংলাদেশ বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্নে জার্মানির সমর্থন আবাসন ও পার্বত্য চট্টগ্রামের বিদ্যুতে এডিবির ২৭৭.৭২ মিলিয়ন ডলার সহায়তা বিমানের বহরে আসছে ১০টি এয়ারবাস, থাকবে চারটি A350-900

মানবতার লড়াইয়ে গাজামুখী যাত্রায় শহিদুল আলম

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৫ বার দেখা হয়েছে
Capture

ফিলিস্তিনের গাজা উপত্যকার অবরোধ ভাঙতে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের উদ্যোগে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘মিডিয়া ফ্লোটিলা’। এই নৌযাত্রায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগ দিচ্ছেন আলোকচিত্রী ও দৃক-এর ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম।

শনিবার বিকেলে রাজধানীর পান্থপথে দৃকপাঠ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

শহিদুল আলম জানান, তিনি ইতালি থেকে যাত্রা শুরু করবেন এবং সেখানেই অন্য দেশগুলোর সাংবাদিক ও মিডিয়া পেশাজীবীদের সঙ্গে ফ্লোটিলায় যোগ দেবেন। তিনি বলেন, “গাজায় গণহত্যা চলছে। ইসরাইল, আমেরিকা ও তাদের পশ্চিমা মিত্ররা এই হত্যাযজ্ঞে যুক্ত। তবে বিশ্বজুড়ে বহু মানুষ এর প্রতিবাদ করছে। সেই প্রতিবাদের অংশ হিসেবেই আমি মিডিয়া ফ্লোটিলায় যাচ্ছি। আমি যাচ্ছি বাংলাদেশের প্রথম প্রতিনিধি হিসেবে, তবে মনে করি বাংলাদেশের মানুষের ভালোবাসা সঙ্গে নিয়েই যাচ্ছি। মানবতার এই লড়াই হেরে গেলে পুরো মানবজাতিই হেরে যাবে।”

মিডিয়া ফ্লোটিলা মূলত তথ্য ও সংবাদমাধ্যমের মাধ্যমে গাজার ওপর ইসরাইলি অবরোধের বিষয়ে আন্তর্জাতিক সচেতনতা তৈরির উদ্যোগ। চলতি বছরের ৩১ আগস্ট মানবিক সহায়তা নিয়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার যাত্রা শুরু হয়, যেখানে প্রায় ৫০০ অধিকারকর্মী অংশ নেন। ইতোমধ্যে ইসরাইলি বাহিনী তাদের বহরে দুবার হামলা চালিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT