কুড়িগ্রামের দেখা মিললো চার পা-ওয়ালা কানি বক - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
How Bonuses and Promotions Foster Loyalty বুটেক্সে অনুষ্ঠিত হলো আইটিইটি-বুটেক্স ক্যারিয়ার ফেয়ার ২০২৬ আর্থ ডে’তে বুটেক্সে ‘প্লাস্টিক এক্সচেঞ্জ’: প্লাস্টিকের বদলে মিলছে বীজযুক্ত কলম নজরুল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ‘নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত ধর্ম নয়, নিরাপত্তাই অগ্রাধিকার—বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর বড় বার্তা ইবির লালন শাহ হলে আবেগঘন বিদায়, শিক্ষার্থীদের চোখে জল! কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্র ভাণ্ডার কমেছে, ভবিষ্যৎ সংঘাতে ঝুঁকিতে যুক্তরাষ্ট্র ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত

কুড়িগ্রামের দেখা মিললো চার পা-ওয়ালা কানি বক

মিজানুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৬ বার দেখা হয়েছে

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দেখা মিলেছে চার পা-ওয়ালা একটি কানি বকের। বকটির দু’টি পা স্বাভাবিক হলেও, অতিরিক্ত দুই পায়ের আকার তুলনামূলকভাবে ছোট। উপজেলার বালাটারি গ্রামের হাড়িপাতিল ব্যবসায়ী আব্দুর রশিদ পুকুরপাড় থেকে বকটি ধরে বাড়িতে নিয়ে আসেন।

স্থানীয়রা জানান, গত বুধবার প্রতিদিনের মতো হাড়িপাতিল ফেরি করে বাড়ি ফিরছিলেন আব্দুর রশিদ। এসময় পুকুরপাড়ে দাঁড়িয়ে থাকা একটি কানি বক তার চোখে পড়ে। কাছে গিয়ে তিনি অবাক হয়ে দেখেন, বকটি চার পা নিয়ে দাঁড়িয়ে আছে। কৌশলে তিনি সেটিকে ধরে খাঁচায় বন্দি করেন। বিষয়টি জানাজানি হতেই প্রতিদিনই উৎসুক জনতা ভিড় করছেন আব্দুর রশিদের বাড়িতে। স্থানীয়দের ভাষ্য, জীবনে অনেক বক দেখেছি, কিন্তু চার পা-ওয়ালা বক কখনও দেখিনি। সবই আল্লাহর ইচ্ছা।

আব্দুর রশিদ বলেন, “বকটি প্রথম দেখে আমি হতবাক হয়ে যাই। কৌশলে ধরে এনে খাঁচায় রেখেছি। নিয়মিত বাজার থেকে মাছ কিনে খাওয়াই ও যত্ন নিচ্ছি।”

ফুলবাড়ী উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক জানান, এটি একটি দেশি প্রজাতির প্রজাপতি বক, যা স্থানীয়ভাবে কানি বক নামে পরিচিত। জন্মগত ত্রুটির কারণেই এটির চারটি পা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT