নোটিশ:
শিরোনামঃ
ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালের শয্যা নয়, পাড়াভিত্তিক প্রতিরোধই অগ্রাধিকার উত্তরবঙ্গে ১,০০০ কোটি টাকার কৃষি অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা বিনামূল্যের পাঠ্যবই বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫১৯ রোগী নতুন বেতন কাঠামো প্রকাশ, সৈনিকের প্রারম্ভিক মূল বেতন ২১,৪০০ টাকা চট্টগ্রাম বন্দরে লাইটার সংকট, বহির্নোঙরে খালাসের অপেক্ষায় ৩৭ জাহাজ শকুন সংরক্ষণে আন্তর্জাতিক বৈঠক বসছে সুন্দরবনে ২৫ নভেম্বর ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামানোর লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের রামগতির দুই শিক্ষার্থী ইংলিশ অলিম্পিয়াডের বিশ্ব আসরে ১১ মাস পেঁয়াজ আমদানি বন্ধ, উৎপাদন চাহিদা ছাড়িয়েছে ৪১ শতাংশ

গোপনে নারীদের গোসল ও পোশাক পরিবর্তনের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, অভিযুক্ত সুমন বাপ্পি গ্রেপ্তার

মোঃ জাকারিয়া হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৪ বার দেখা হয়েছে
unnamed (2)
নাগেশ্বরী থানাধীন গ্রামের নারীদের গোপনে গোসল করা ও কাপড় পরিবর্তনের ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে সুমন বাপ্পি (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।ভ্রমণ প্যাকেজ
ভুক্তভোগী এক নারীর অভিযোগের ভিত্তিতে নাগেশ্বরী থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্তের দায়িত্ব পান নাগেশ্বরী থানার সাব-ইনেসপেক্টর নাদিম মাহমুদ।
পুলিশ সূত্রে জানা যায়, নাগেশ্বরী থানার মামলা নং-১২, তারিখ ১৮ নভেম্বর ২০২৫, ধারা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর ৮(১)/৮(২)/৮(৩) অনুযায়ী অভিযুক্ত পলাতক আসামি মোঃ সুমন বাপ্পিকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নাগেশ্বরী থানার চৌকস সাব-ইনেসপেক্টর নাদিম মাহমুদের নেতৃত্বে রংপুর জেলার কাউনিয়া থানার অন্তর্গত কুড়িগ্রাম হতে রংপুরগামী আঞ্চলিক মহাসড়কের রেলগেট সংলগ্ন পাকা রাস্তা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি মোঃ সুমন বাপ্পি (২৫), পিতা- মোহাম্মদ হাবিবুর রহমান, মাতা- মোছাঃ আমিনা বেগম। তার বাড়ি গোদ্ধনের কুটি (চাকের কুটি), থানা- নাগেশ্বরী, জেলা- কুড়িগ্রাম।
সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন জানায়, গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়ায় তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য দিক খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT