অনাবাসী বাংলাদেশিদের হজ যাত্রা বাধ্যতামূলকভাবে নিজ দেশ থেকে - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

অনাবাসী বাংলাদেশিদের হজ যাত্রা বাধ্যতামূলকভাবে নিজ দেশ থেকে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৭ বার দেখা হয়েছে

ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা: বিদেশ থেকে সরাসরি সৌদি যাত্রা নিষিদ্ধ, ব্যত্যয় হলে এজেন্সিকে বহন করতে হবে দায়

বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিজ দেশ থেকেই হজে যেতে হবে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সাম্প্রতিক এক নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ কোটায় নিবন্ধিত কোনো হজযাত্রী বিদেশ থেকে সরাসরি সৌদি আরবে যেতে পারবেন না।

মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জারি করা চিঠিতে উল্লেখ করা হয়েছে, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ‘আবশ্যিক নির্দেশনা’র ১৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, কোনো দেশের কোটার হজযাত্রী সেই দেশ ছাড়া অন্য দেশ থেকে সৌদি আরব গমন করতে পারবেন না।

নির্দেশনায় জানানো হয়েছে, কিছু এজেন্সি বিদেশে থাকা বাংলাদেশি হজপ্রত্যাশীদের সরাসরি সৌদি আরবে নিয়ে যাচ্ছেন, যা হজ ব্যবস্থাপনায় জটিলতা তৈরি করছে। এতে নুসুক-মাসার সিস্টেমে ফ্লাইট ও প্রি-অ্যারাইভাল তথ্য যোগ করা সম্ভব হচ্ছে না। একইসঙ্গে স্বাস্থ্য পরীক্ষা, মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা, ই-হজ সিস্টেম থেকে ফিটনেস সনদ এবং হজ প্রশিক্ষণ প্রদান করা যাচ্ছে না। ফলে বিমানের সিট খালি থাকা থেকে শুরু করে সার্বিক হজ ব্যবস্থাপনায় বিঘ্ন ঘটছে।

চিঠিতে আরও বলা হয়েছে, সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে বিদেশে অবস্থানরত নিবন্ধিত বাংলাদেশি হজযাত্রীদের বাংলাদেশ থেকে সৌদি আরবে পাঠাতে হবে। এ নির্দেশনা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট হজ এজেন্সিকেই এর দায়িত্ব নিতে হবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT