নোটিশ:
শিরোনামঃ
ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালের শয্যা নয়, পাড়াভিত্তিক প্রতিরোধই অগ্রাধিকার উত্তরবঙ্গে ১,০০০ কোটি টাকার কৃষি অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা বিনামূল্যের পাঠ্যবই বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫১৯ রোগী নতুন বেতন কাঠামো প্রকাশ, সৈনিকের প্রারম্ভিক মূল বেতন ২১,৪০০ টাকা চট্টগ্রাম বন্দরে লাইটার সংকট, বহির্নোঙরে খালাসের অপেক্ষায় ৩৭ জাহাজ শকুন সংরক্ষণে আন্তর্জাতিক বৈঠক বসছে সুন্দরবনে ২৫ নভেম্বর ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামানোর লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের রামগতির দুই শিক্ষার্থী ইংলিশ অলিম্পিয়াডের বিশ্ব আসরে ১১ মাস পেঁয়াজ আমদানি বন্ধ, উৎপাদন চাহিদা ছাড়িয়েছে ৪১ শতাংশ

ঢাকার সাবেক ডিবি প্রধান হারুনসহ ১৮ পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২৪৩ বার দেখা হয়েছে
db-harun

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ ১৮ জন কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব নাসিমুল গনি।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ৩(গ) অনুযায়ী পলায়নের অভিযোগে শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুসারে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, বরখাস্ত হওয়া কর্মকর্তারা খোরপোষ ভাতা পাবেন এবং জনস্বার্থে এই সিদ্ধান্ত কার্যকর করা হলো।

বরখাস্ত কর্মকর্তাদের মধ্যে পদমর্যাদা অনুযায়ী:

  • ৩ জন DIG

  • ৬ জন অতিরিক্ত DIG

  • ৪ জন পুলিশ সুপার (SP)

  • ৪ জন অতিরিক্ত পুলিশ সুপার (Addl SP)

  • ১ জন সহকারী পুলিশ সুপার (ASP)

 এদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ, যিনি গত কয়েক বছরে নানা কারণে বিতর্কিত হয়ে ওঠেন।

এই বরখাস্তের সিদ্ধান্ত এমন এক সময়ে এল যখন হারুন অর রশিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত চালাচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে আদালতের আদেশে তার প্রায় ৩৩ একর জমি, পাঁচটি ভবন, দুটি ফ্ল্যাট এবং এক ডজনের মতো ব্যাংক হিসাব জব্দ করা হয়। জব্দ করা ব্যাংক হিসাবগুলোতে প্রায় এক কোটি ২৬ লাখ টাকার সঞ্চয় পাওয়া যায়। শুধু তাই নয়, এর আগেই বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তার ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দিয়েছিল।

এছাড়া চলতি বছরের জুলাই মাসে আদালত হারুন ও তার পরিবারের সদস্যদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে। আগস্টে সরকার এক প্রজ্ঞাপনে হারুনসহ ৪০ জন পুলিশ কর্মকর্তার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম, পিপিএম) বাতিল করে। এদের বিরুদ্ধে পলায়ন এবং দায়িত্ব থেকে অনুপস্থিতির অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT