জুলাই অভ্যুত্থানের গেজেট থেকে বাদ পড়লেন ৮ শহীদ

- আপডেট সময় সোমবার, ৪ আগস্ট, ২০২৫
- ১৭৮ বার দেখা হয়েছে


৪ আগস্ট ২০২৫
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হিসেবে অন্তর্ভুক্ত আটজনের নাম সরকারি গেজেট থেকে বাতিল করেছে সরকার। গতকাল (৩ আগস্ট) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। তবে এই বাদ দেওয়ার কারণ সম্পর্কে প্রজ্ঞাপনে কিছু উল্লেখ করা হয়নি।
সরকারি তালিকা থেকে বাদ পড়া শহীদরা হলেন—টাঙ্গাইলের মো. খলিলুর রহমান তালুকদার (গেজেট নং ২২৯), ঢাকার রামপুরার মুসলেহ উদ্দিন (নং ২২৪), নরসিংদীর জিন্নাহ মিয়া (নং ৩৭৫), ঢাকার দৌলতখানের শাহ জামান (নং ৬১১), সাভারের মো. রনি (নং ৭৬৬), নারায়ণগঞ্জের তাওহিদুল আলম জিসান (নং ৮১৮), পটুয়াখালীর বশির সরদার (নং ৮২৩) এবং শরীয়তপুরের বাঁধন (নং ৮৩৬)।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন সংক্রান্ত অধ্যাদেশ, ২০২৫ এবং রুলস অব বিজনেস অনুযায়ী তাদের নাম গেজেট থেকে বাতিল করা হয়েছে।
এর আগে সরকার দুই ধাপে জুলাই অভ্যুত্থানের শহীদদের তালিকা প্রকাশ করে, যেখানে মোট ৮৪৪ জনের নাম ছিল। গেজেটে প্রতিটি শহীদের নামের পাশাপাশি তাদের গেজেট নম্বর, মেডিকেল কেস আইডি, পিতামাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জেলা ও বিভাগ উল্লেখ করা হয়।
উল্লেখ্য, শহীদ পরিবারের সদস্যদের এককালীন ৩০ লাখ টাকা আর্থিক সহায়তা, সরকারি চাকরিতে অগ্রাধিকার এবং পুনর্বাসনের বিভিন্ন সুবিধা প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার।





Leave a Reply