ইবিতে মুবারক র‍্যালির মাধ্যমে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ইবিতে রিপোর্টার্স ইউনিটির নির্বাচন: সভাপতি সাকিব, সম্পাদক রবিউল কুড়িগ্রামে ট্রাক্টরের আঘাতে অটোচালক নিহত, ৪ জন আহত উলিপুরে সিনেমার মতো ধাওয়া! উল্টে গেল সিএনজি, মিলল ২৭ কেজি গাঁজা নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, পুরস্কার ও আর্থিক অনুদান প্রদান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন কুবিতে জুমার নামাজে জায়গা সংকট, ৬ মাস ধরে বন্ধ মসজিদ সম্প্রসারণ কাজ পেট্রোল পেতে আর লাইনে দাঁড়ানো নয়! চালু হলো ‘ফুয়েল পাস’ অ্যাপ মালয়েশিয়া খুলছে! প্রবাসে যাওয়ার স্বপ্নে নতুন আলো আবু সাঈদ হত্যা মামলায় ২ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন তেল আছে, তবুও মিলছে না! বালিয়াকান্দিতে কৃত্রিম সংকটের অভিযোগে ক্ষোভ

ইবিতে মুবারক র‍্যালির মাধ্যমে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন

মিজানুর রহমান, (ইবি প্রতিনিধি)
  • আপডেট সময় শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৪ বার দেখা হয়েছে

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মুবারক র‍্যালির মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে  বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণ থেকে মুবারক র‍্যালিটি শুরু হয়ে ক্যাস্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সংক্ষিপ্ত সমাবেশ করে।
এসময় মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির আহ্বায়ক কাজী আহবাব দস্তগীর, সদস্য সচিব মাহদী হাসান, শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী, ইসলামী ছাত্রআন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাত, তালাবায়ে আরাবিয়া সেক্রেটারি আব্দুর রউফ-সহ অন্যরা উপস্থিত ছিলেন।
আহ্বায়ক কাজী আহবাব দস্তগীর বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা এইদিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতিবছরই উদযাপন করে। এই মুবারক র‍্যালির মাধ্যমে ছাত্রসমাজের মাঝে রাসুল (সাঃ) এর ভালোবাসা বৃদ্ধি পাবে। তারা রাসুলের (সাঃ) আদর্শ ও শিক্ষা নিজেদের জীবনে গ্রহণ করে একটি ইসলামী সমাজ বিনির্মাণে ভুমিকা রাখবে।”
শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ইউসুব আলী বলেন, “আজকের এই দিনে রাসুল সাঃ এর আগমন ঘটেছিল। তাকে যে সমাজে পাঠানো হয়েছিল, সেই সময় আরবরা ছিল অপবিত্র। মানুষের হক নষ্ট করা ঘুনে ধরা এক সমাজে রাসূল (সাঃ) ছিলেন আলোকবর্তিকা স্বরুপ। তিনি আরবদের একটি আদর্শ এবং নিরাপদ সমাজ উপহার দিয়েছিলেন।‌ আমাদের উদযাপন শুধু র‍্যালিতেই সীমাবদ্ধ থাকলে হবে না আমাদের বরং রাসুলের সাঃ আগমনের উদ্দেশ্য বাস্তবায়ন করতে হবে। আল্লাহ ইসলামকে পাঠিয়েছেন অন্য সকল মানব রচিত জীবন পদ্ধতির উপর বিজয়ী করার জন্য। আমাদের দায়িত্ব রাসুলের রেখে যাওয়া কাজ আঞ্জাম দেয়া। এতেই রাসুলের ভালোবাসা প্রকাশ পাবে। আসুন সবাই ঐক্যবদ্ধ ভাবে সেই আদর্শ সমাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করি।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT