১০ম হতে ৯ম গ্রেড-এ উন্নীতকরণের দাবীতে রাজবাড়ী জেলার শিক্ষা অফিসারদের স্মারকলিপি প্রদান - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন জাককানইবির নতুন উপাচার্য Casino Winbeast – ce qu’il faut savoir

১০ম হতে ৯ম গ্রেড-এ উন্নীতকরণের দাবীতে রাজবাড়ী জেলার শিক্ষা অফিসারদের স্মারকলিপি প্রদান

জাহিদুর রহিম মোল্লা (রাজবাড়ী থেকে)
  • আপডেট সময় রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৪২ বার দেখা হয়েছে
স্মারকলিপি প্রদান চলছে

মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ, মাঠ পর্যায়ে কাজের গতিশীলতা বৃদ্ধি ও রাজবাড়ী জেলায় প্রাথমিক শিক্ষা প্রশাসনের শৃংখলা/চেইন অব কমান্ড বজায় রাখার লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন কর্মরত ‘উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারদের গ্রেড ১০ম হতে ৯ম গ্রেড-এ উন্নীতকরণের
জোর দাবি আদায়ের লক্ষ্য রাজবাড়ী জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার এর নিকট স্মারকলিপি প্রদান করেন

এসিআর ও ছুটি প্রদানকারী কর্মকর্তা। এক্ষেত্রে ইউএপিইও, প্রধান শিক্ষক একই গ্রেড হওয়াতে তাদের নিয়ন্ত্রণকারী কর্মকর্তা হিসেবে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনে বিশৃঙ্খলা সৃষ্টি ও চেইন অব কমান্ড ভেঙ্গে পড়ার সম্ভাবনা রয়েছে।

সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিক শিক্ষার বৈষম্য নিরসনে গঠিত কনসালটেশন কমিটির রিপোর্ট অনুযায়ী শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা এর ৪নং কলামে জনবল এবং আর্থিক ও বস্তুগত সম্পদ ব্যবস্থাপনায় শিক্ষক ও কর্মকর্তাদের পদের গ্রেড উন্নীতকরণের বিষয়ে সুপারিশ করা হয়েছে।

সহকারী উপজেলা/ থানা শিক্ষা অফিসারগণ দীর্ঘদিন যাবৎ এ পদটিকে ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবী জানিয়ে আসছে। এই পদটি ২য় শ্রেণি থেকে ১ম শ্রেণিতে উন্নীতকরণের পক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ১৯তম বৈঠকে সুপারিশ ছিল।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির ২য়, ১৮তম ও ২৫তম বৈঠকে প্রথম শ্রেণিতে উন্নীতকরণের সুপারিশ করা হয়েছিল। বিগত ০৬/০৯/২০০৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (বিধি) এর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ইউ/টিএপিইও পদটি ২য় শ্রেণি থেকে ১ম শ্রেণিতে উন্নীত করার পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা (সওব্য) অনুবিভাগকে অনুরোধ করা হয়।

কিন্তু ৮ম জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২১তম সভার সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি জানতে চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ ১৬/০৩/২০০৯ তারিখ একটি ইউও নোট প্রেরণ করেন। তৎপ্রেক্ষিতে সওব্য অনুবিভাগ ১৭/০৩/২০০৯ খ্রি. তারিখের ২৩১ নম্বর স্মারকে

উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পদটি ১ম শ্রেণিতে উন্নীতকরণ বিষয়ে অর্থ বিভাগের আনুষ্ঠানিক সম্মতিসহ প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সিদ্ধান্ত ও নিকারের অনুমোদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণায়কে পরামর্শ প্রদান করেন। তৎপ্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় বিগত ১৫/০১/১৩ খ্রি. তারিখ মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে সার-সংক্ষেপ উপস্থান করেন।

ইউএপিইও এর পদটি ৯ম গ্রেডে উন্নীত করা হলে সরকারের তেমন আর্থিক সংশ্লিষ্টতা এবং বাড়তি বরাদ্দের প্রয়োজন হবে না। কারণ অধিকাংশ ইউএপিইওগণ ১০ম গ্রেড হতে উচ্চতর গ্রেড/টাইম স্কেল/সিলেকশন গ্রেড পেয়ে ইতোমধ্যে ৭ম, ৮ম ও ৯ম গ্রেডে বেতন ও ভাতাদি প্রাপ্ত হচ্ছেন।

মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ, মাঠ পর্যায়ে কাজের গতিশীলতা বৃদ্ধি ও প্রাথমিক শিক্ষা প্রশাসনের শৃংখলা/চেইন অব কমান্ড বজায় রাখার লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন কর্মরত ‘উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার’ পদে কর্মরত কর্মকর্তাগণের গ্রেড ১০ম হতে ৯ম গ্রেড-এ উন্নীতকরণের আশু ব্যবস্থা গ্রহণের জন্য, রাজবাড়ী জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার এর মাধ্যমে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় বরাবর জোর দাবি জানান ।

রাজবাড়ী জেলার শিক্ষা অফিসারদের স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার, উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারবৃন্দ।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT