ইসির ওয়েবসাইটে আবারও ফিরল আওয়ামী লীগের 'নৌকার' প্রতীক - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা ইসির

ইসির ওয়েবসাইটে আবারও ফিরল আওয়ামী লীগের ‘নৌকার’ প্রতীক

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২৭০ বার দেখা হয়েছে

১৭ জুলাই ২০২৫

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে আবারও দেখা যাচ্ছে আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক। বৃহস্পতিবার (১৭ জুলাই) ইসির ওয়েবসাইটে ‘আওয়ামী লীগ (নিবন্ধন স্থগিত)’ নামের পাশে প্রতীক হিসেবে ফের যুক্ত করা হয়েছে নৌকা চিহ্নটি।

এর আগে বুধবার (১৬ জুলাই) সকালে ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছিল। তখন নির্বাচন কমিশনের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই প্রতীকটি সরানো হয়েছিল।

এই ঘটনার আগের দিন, মঙ্গলবার (১৫ জুলাই) রাতে এক ফেসবুক পোস্টে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচন কমিশনের সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, “অভিশপ্ত ‘নৌকা’ প্রতীককে আবার কী কারণে আইন মন্ত্রণালয়ে পাঠানো হলো?”

সজীব ভূঁইয়া তার পোস্টে আরও লিখেন, “গণঅভ্যুত্থানের স্পষ্ট বার্তাকে উপেক্ষা করে এই প্রতীককে রেখে ইসি কার স্বার্থ রক্ষা করছে?”

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র ও জনতার অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটে আওয়ামী লীগের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন। পরে গত ১২ মে সরকার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে। এরপর ইসি দলটির নিবন্ধন স্থগিত করে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT