নির্বাচনের দিন চার ধাপে ভোটের হার পাঠাতে নির্দেশ ইসির - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন জাককানইবির নতুন উপাচার্য Casino Winbeast – ce qu’il faut savoir

নির্বাচনের দিন চার ধাপে ভোটের হার পাঠাতে নির্দেশ ইসির

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৮ বার দেখা হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন চার ধাপে প্রদত্ত ভোটের শতকরা হার পাঠাতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল ১০টা, দুপুর ১২টা, দুপুর ২টা এবং ভোটগ্রহণ শেষে এ তথ্য সংগ্রহ ও অনলাইনে এন্ট্রি করতে হবে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি সব রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণ চলাকালে নির্দিষ্ট সময় অন্তর মোট চারবার ভোটের সংখ্যা (শতকরা হার) সংগ্রহ করতে হবে। সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের কাছ থেকে সকাল ১০টা, দুপুর ১২টা, দুপুর ২টা এবং ভোটগ্রহণ শেষে প্রদত্ত ভোটের সংখ্যা সংগ্রহ করা হবে।

প্রতিটি কেন্দ্রের তথ্য সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তার তত্ত্বাবধানে ডাটা এন্ট্রি অপারেটর আরএমএস ইউজারের মাধ্যমে লগইন করে এন্ট্রি করবেন। রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ‘কপোত’ ড্যাশবোর্ডের মাধ্যমে এসব তথ্য মনিটর করতে পারবেন।

ইসি জানিয়েছে, নির্বাচন কমিশন এবং প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও এ পরিসংখ্যান পর্যবেক্ষণ করা হবে। তাই নির্ধারিত সময়ের মধ্যে সঠিক ও নির্ভুল তথ্য এন্ট্রি নিশ্চিত করতে বলা হয়েছে।

প্রতিবার তথ্য সংগ্রহের সময় ভোটগ্রহণ শুরুর পর থেকে রিপোর্টিং সময় পর্যন্ত ব্যালটের মুড়ি গণনা করে মোট প্রদত্ত ভোটের সংখ্যা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লিখিত সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT