নোটিশ:
শিরোনামঃ
শনিবার মহালয়া, দুর্গাপূজার আনুষ্ঠানিক প্রস্তুতিতে মন্দিরগুলো ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই ভারতের স্থলবন্দর বিধিনিষেধ ও পাটপণ্যে অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ বুটেক্স ডাই-কেম এক্সপোতে শিক্ষার্থী ও শিল্পপ্রতিষ্ঠানের সংযোগ বাড়ানোর তাগিদ বাংলাদেশি স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি ও কর্মসংস্থানে সহায়তার আশ্বাস বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে সচেতনতা ও সহমর্মিতা বাড়ানোর আহ্বান শিশুদের অনলাইন নিরাপত্তায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের সরকারি অর্থের সুরক্ষায় ঝুঁকিভিত্তিক অভ্যন্তরীণ নিরীক্ষা জোরদারের উদ্যোগ কুবি উপ-উপাচার্যের বাবার মৃত্যুতে ইউট্যাবের শোক জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে তিনটি দক্ষতাভিত্তিক কোর্স চালুর উদ্যোগ ইউজিসির

দেশে ৫.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৩ বার দেখা হয়েছে
শক্তিশালী ভূমিকম্পটির উৎস ভারতের আসাম রাজ্য, ছবি: USGS
শক্তিশালী ভূমিকম্পটির উৎস ভারতের আসাম রাজ্য, ছবি: USGS

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, রোববার বিকেল ৫টা ১১ মিনিটে দক্ষিণ এশিয়ার ছয়টি দেশ—বাংলাদেশ, ভারত, মিয়ানমার, নেপাল ও ভুটানে ৫.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটি বিকেল ৪টা ৪১ মিনিটে আঘাত হানে এবং এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের উদালগুড়ি জেলায়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৫ কিলোমিটার। বাংলাদেশে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ভারতের অফিসিয়াল সূত্রে গণমাধ্যমকে জানানো হয়েছে যে, তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আসামের গুয়াহাটিতেও কম্পন অনুভূত হয়, যেখানে আতঙ্কে অনেক বাসিন্দা ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। গুয়াহাটির একজন বাসিন্দা বলেন, “মনে হচ্ছিল এটা কখনোই থামবে না।” আরেকজন বাসিন্দা বলেন, “এক মিনিটের জন্য আমি ভেবেছিলাম আমি বুঝি মারা গেছি। সত্যি বিশ্বাস করেছিলাম যে ছাদ ভেঙে পড়বে।”

আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালও এক্স-এ (পূর্বে টুইটার) লিখেছেন: “আসামে বড় ধরনের ভূমিকম্প। সবার নিরাপত্তা এবং মঙ্গলের জন্য প্রার্থনা।”

সূত্র: হিন্দুস্তান টাইমস ও ইউএসজিএস

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT