নোটিশ:
শিরোনামঃ
ভারত থেকে ফেরার পরিকল্পনায় নতুন পাসপোর্ট চেয়েছেন শেখ হাসিনা: রয়টার্স নাগরিক অধিকার ও বিচারপ্রক্রিয়ায় স্বচ্ছতা: রাজনৈতিক মতভেদের ঊর্ধ্বে আইনের শাসন বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণ স্থগিতের মেয়াদ জানুয়ারি পর্যন্ত বাড়াল চীন পারমাণবিক স্থাপনার নিরাপত্তায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও আন্তর্জাতিক নজরদারি জরুরি বাইরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, জাপোরিঝঝিয়া পারমাণবিক কেন্দ্র আবার জেনারেটরনির্ভর জনসমাগমের আয়োজনে নিরাপত্তা: আনুষ্ঠানিকতার সঙ্গে চাই কার্যকর প্রস্তুতি কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি প্রযুক্তিনির্ভর অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে চাই গবেষণা ও দক্ষতার সেতুবন্ধ এআই ও সেমিকন্ডাক্টর খাতে প্রবাসী দক্ষতা কাজে লাগাতে চায় বাংলাদেশ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’: প্রবাসীদের সাংস্কৃতিক মিলনমেলা

ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু

আলমগীর হোসেন (ঢাবি প্রতিনিধি)
  • আপডেট সময় শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৬৯ বার দেখা হয়েছে
DU
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী আসমা আক্তার লিজা হঠাৎ অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (১৫ আগস্ট) সকালে গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। লিজা ২০১৯-২০ শিক্ষাবর্ষের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে আবাসিক ছিলেন। তার বাড়ি নাটোরে।

সহপাঠীদের বরাত দিয়ে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে হলে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার হার্টে টিউমার ও ফুসফুসে পানি জমার সমস্যা শনাক্ত করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে শুক্রবার সকালে তিনি মারা যান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT