নোটিশ:
শিরোনামঃ
চট্টগ্রাম ইপিজেডে ৬০ লাখ ডলার বিনিয়োগ করবে জয়ফুল, সম্ভাব্য কর্মসংস্থান ২,২৩০ জনের ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন একনেকে ৪ হাজার ৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ সৌর ও ব্যাটারি প্রকল্পে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ আনার সম্ভাবনা: এডিবি সম্পাদকীয়: ইটভাটা বন্ধের আগে পরিবেশবান্ধব নির্মাণের বাস্তব পথ তৈরি জরুরি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় গ্লোবাল শিল্ড থেকে ৪১৫ কোটি টাকা অনুদান পাওয়ার কথা জানাল সরকার সাত থেকে আট বছরে ইটভাটা পর্যায়ক্রমে বন্ধের পরিকল্পনা সরকারের আরও ৪,৫০০ কিলোমিটার নৌপথ নাব্য করার উদ্যোগ: নৌপরিবহনমন্ত্রী আগের সরকারের জিডিপি প্রবৃদ্ধির হিসাব অতিরঞ্জনের অভিযোগ তথ্য উপদেষ্টার পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে: মজুরি বোর্ড

ঢাবির জহুরুল হক হলে জুতা রাখার র‍্যাক বিতরণ

মোঃ আলমগীর হোসেন, ঢাবি প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৩১৫ বার দেখা হয়েছে
unnamed

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহ্যবাহী ও অন্যতম বৃহৎ আবাসিক হল জহুরুল হক হলে আবাসিক শিক্ষার্থীদের সুবিধার্থে জুতা রাখার জন্য র‌্যাক বিতরণ করেছে হল প্রশাসন। প্রতিটি কক্ষের সামনে নির্ধারিতভাবে এসব র‌্যাক স্থাপন করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে এবং পরিষ্কার-পরিচ্ছন্নভাবে নিজেদের জুতা রাখতে পারেন।

হল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের আবাসন পরিবেশ আরও গোছানো ও স্বাস্থ্যসম্মত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। করিডোরজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা জুতা এতদিন ধরে চলাচলে বিঘ্ন ও পরিবেশে বিশৃঙ্খলা তৈরি করছিল। র‌্যাক স্থাপনের মাধ্যমে সে সমস্যার কার্যকর সমাধান করা হচ্ছে।

উদ্যোগটি শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। অনেকেই এ পদক্ষেপকে সময়োপযোগী ও প্রয়োজনীয় হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে, র‌্যাক ব্যবহারে কক্ষের সামনের পরিবেশ থাকবে পরিষ্কার ও পরিচ্ছন্ন, একইসঙ্গে জুতা খুঁজে পেতেও সময় নষ্ট হবে না।

তবে এর মধ্যে কিছু সীমাবদ্ধতার কথাও উঠে এসেছে শিক্ষার্থীদের অভিমত থেকে। কেউ কেউ অভিযোগ করেছেন, অনেক শিক্ষার্থী এখনো পুরনো অভ্যাস ত্যাগ করতে না পারায় র‌্যাকের নিচেও ছড়িয়ে-ছিটিয়ে জুতা রাখা হচ্ছে। সেজন্য সবাইকে সচেতনতা ও দায়িত্বশীলতার সঙ্গে নতুন নিয়ম মেনে চলার আহ্বান জানান তারা।

এদিকে, অন্য হলের শিক্ষার্থীদের মধ্যেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ জহুরুল হক হলের এ উদ্যোগকে সাধুবাদ জানালেও, কেউ কেউ সমান সুযোগ-সুবিধা না পাওয়ার অভিযোগ তুলেছেন। যেমন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের হলে এখনো পর্যাপ্ত পড়ার টেবিলও নেই। অথচ একই বিশ্ববিদ্যালয়ের অন্য হলগুলোতে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।”

প্রসঙ্গত, জহুরুল হক হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম পুরনো, বৃহৎ ও ঐতিহ্যবাহী আবাসিক হল। শিক্ষার্থীদের জন্য একটি সুশৃঙ্খল, পরিচ্ছন্ন ও মানবিক আবাসন ব্যবস্থা গড়ে তুলতে হলে প্রশাসনের এমন পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা শিক্ষার্থীদের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT