ঢাবিতে প্রথম ডিজিটাল সাইকেল গ্যারেজ চালু - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

ঢাবিতে প্রথম ডিজিটাল সাইকেল গ্যারেজ চালু

আলমগীর হোসাইন, ঢাবি প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২২৬ বার দেখা হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাসে প্রথমবারের মতো চালু হলো ডিজিটাল সাইকেল গ্যারেজ, যা উদ্বোধন করেছে বিশ্ববিদ্যালয়ের অন্যতম পুরাতন ও বৃহৎ আবাসিক হল শহীদ সার্জেন্ট জহুরুল হক হল। সময়োপযোগী এই উদ্যোগের সূচনা করেন হলের প্রভোস্ট ড. মো. ফারুক শাহ, যিনি তার ধারাবাহিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে প্রশংসিত হয়ে উঠেছেন।

এই প্রযুক্তিনির্ভর সাইকেল গ্যারেজে নির্দিষ্ট আইডি কার্ড স্ক্যান করে প্রবেশের সুবিধা রাখা হয়েছে। সম্পূর্ণ নিরাপদ ও আধুনিকভাবে নির্মিত গ্যারেজটি শিক্ষার্থীদের সাইকেল রাখার জন্য একটি সুশৃঙ্খল, সুরক্ষিত ও ডিজিটাল ব্যবস্থা নিশ্চিত করেছে।

এর আগেও প্রভোস্ট ড. ফারুক শাহ শিক্ষার্থীদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনার জন্য একাধিক কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। কিছুদিন আগেই হল করিডোরে শতাধিক জুতা রাখার র‌্যাক বিতরণ করে শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

ডিজিটাল সাইকেল গ্যারেজ চালুর খবরে শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস দেখা দিয়েছে। তারা বলছেন, “প্রভোস্ট স্যার নিয়মিতভাবে হলে উন্নয়ন করছেন, যা আমাদের বাসযোগ্যতা ও নিরাপত্তা নিশ্চিত করছে।”

বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলের শিক্ষার্থীরাও এমন প্রযুক্তিনির্ভর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং জহুরুল হক হলকে একটি রোল মডেল হিসেবে দেখছেন।

ছবিতে: ডিজিটাল সাইকেল গ্যারেজের সামনে প্রভোস্ট ড. ফারুক শাহ নিজ হাতে কার্ড স্ক্যান করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মুহূর্তে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT