ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থী, আহত অন্তত ৮ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থী, আহত অন্তত ৮

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৪৫ বার দেখা হয়েছে

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। সংঘর্ষের প্রকৃত কারণ জানা না গেলেও পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, প্রায়শই তুচ্ছ বিষয়কে কেন্দ্র করেই এই দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে নিউমার্কেট থানা পুলিশকে জানানো হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সংঘর্ষের খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে সায়েন্সল্যাব এলাকায় উত্তেজনাপূর্ণ পরিবেশ বিরাজ করছে।

এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

এর আগে চলতি বছরের ১৯ জানুয়ারি ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে এক শিক্ষার্থী আহত হন। একইভাবে, ৯ ফেব্রুয়ারি সিটি কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হন অন্তত ১৮ জন। ২০ ফেব্রুয়ারিতে ঢাকা কলেজ শিক্ষার্থীদের ওপর হামলার পর ফের সংঘর্ষ ঘটে, আর ১৮ মার্চের ঘটনায় আহত হন কমপক্ষে ৫০ জন শিক্ষার্থী ও পথচারী।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT