ঢাকা-১৫ আসনে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
হজ সহজ করতে মক্কায় নিজস্ব ‘হজ ভিলেজ’ গড়ছে ইন্দোনেশিয়া ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনের পর্যবেক্ষণে: বাংলাদেশ ত্রয়োদশ সংসদ নির্বাচন গ্রহণযোগ্য ও সুষ্ঠু ফাঁসির দণ্ডপ্রাপ্ত বাবর, পিন্টু ও আজহার সংসদে – বিপুল ভোটে জয় ফরিদপুরের সালথায় বাজার নিয়ন্ত্রণের দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ নির্বাসন থেকে নেতৃত্বে: তারেক রহমানের রাজনৈতিক অগ্নিপরীক্ষা নাটোরের বড়াইগ্রামে বিএনপি-জামায়াত সংঘর্ষে ছয়জন আহত, বাড়ি ভাঙচুর আর্কটিকে বড় আবিষ্কার – সাইবেরিয়ার ইয়ামালে ৫.৫ কোটি টন তেলের খনি পেল রাশিয়া বিবিসি বিশ্লেষণ: তারেক রহমানকে অভিনন্দনে নরেন্দ্র মোদীর ‘ডিপ্লোম্যাটিক ইউ-টার্ন’ মসজিদের মিম্বর থেকে সংসদ ভবনে ইমাম আবুল হাসান ২৬ বছরের হান্নান সর্বকনিষ্ঠ, ৭৯-এর মোশাররফ সর্বজ্যেষ্ঠ এমপি

ঢাকা-১৫ আসনে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯ বার দেখা হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়র।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এহসানুল মাহবুব জুবায়র বলেন, দেশের ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতেই ডা. শফিকুর রহমান নির্বাচনে অংশ নিচ্ছেন।

তিনি বলেন, “আমরা সবসময় জনগণের ভোটাধিকারকে সম্মান করি। এই নির্বাচনে জনগণের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে অংশগ্রহণ করা আমাদের রাজনৈতিক দায়বদ্ধতা।” একই সঙ্গে নির্বাচন কমিশনের কাছে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবিও জানান তিনি।

এদিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম জানান, জামায়াতে ইসলামী বর্তমানে একটি এগারো দলীয় রাজনৈতিক জোটের অংশ।

এর আগে একই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনীত সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন ঢাকা মহানগর যুবদলের নেতা শফিকুল ইসলাম খান মিল্টন।

সোমবার আগারগাঁওয়ের ইটিআই ভবনে ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলীর কাছে তিনি তার মনোনয়নপত্র জমা দেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT