ঢাবি ডাকসু নির্বাচনে শিবিরের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা - নতুন বৈচিত্র্যের ছোঁয়া - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই নেতৃত্বে সিলেট জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম এর সাথে আলোচনা সভা অনুষ্ঠিত কুবিস্থ চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে শরিফুল-ফয়সাল  ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো পিএইচডির সুপারিশ পেলেন ১৩ শিক্ষার্থী কুবিতে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাবের উদ্যোগে শুরু ‘ফিন ফেস্ট’ আড়াইহাজারে হাফিজিয়া মাদরাসায় শিক্ষার্থীদের ১০টি মোবাইল ভাঙচুর, ভিডিও ভাইরাল আইসিজেতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি আজ শুরু, তিন সপ্তাহ চলবে টেকনাফ সীমান্তে নাফ নদে মাইন বিস্ফোরণ: যুবকের পা উড়ে গেল, সড়ক অবরোধ কুবিতে ৬ শিক্ষার্থীকে ফোবানা স্কলারশিপ প্রদান  নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ দাবি করলেন ট্রাম্প

ঢাবি ডাকসু নির্বাচনে শিবিরের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা – নতুন বৈচিত্র্যের ছোঁয়া

মোঃ আলমগীর হোসেন, জুন্নুরাইন আল রুসান, ঢাবি প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২৮৯ বার দেখা হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির “ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট” তাদের পূর্ণাঙ্গ সমন্বিত প্যানেল ঘোষণা করেছে। সংগঠনের শীর্ষ নেতা ও সহযোগী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে গঠিত এই তালিকা প্রকাশের পর শিক্ষাঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

চলুন দেখি, কারা কারা রয়েছেন এই প্যানেলে।

শীর্ষ তিন পদে প্রার্থীরা:

  • ভিপি (ভাইস প্রেসিডেন্ট): আবু সাদিক কায়েম

  • জিএস (সাধারণ সম্পাদক): এস এম ফরহাদ

  • এজিএস (সহ-সাধারণ সম্পাদক): মহিউদ্দিন খান

বিভিন্ন সম্পাদক পদে প্রার্থীরা:

  • মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ফাতিমা তাসনীম জুমা (ইনকিলাব মঞ্চ)

  • বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ইকবাল হায়দার

  • কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: উম্মে সালমা

  • আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: জসীমউদ্দীন খান (চোখ হারানো জুলাই যোদ্ধা)

  • সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: নুরুল ইসলাম সাব্বির (বর্তমানে ঢাবি শিবিরের অর্থ সম্পাদক)

  • ক্রীড়া সম্পাদক: আরমান হোসেন

  • ছাত্র পরিবহন সম্পাদক: আসিফ আব্দুল্লাহ

  • সমাজসেবা সম্পাদক: শরিফুল ইসলাম মুয়াজ

  • গবেষণা ও প্রকাশনা সম্পাদক: সাজ্জাদ হোসাইন খান

  • ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: মাজহারুল ইসলাম

  • স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: এম এম আল মিনহাজ (জুলাই যোদ্ধা ও আপ বাংলাদেশ সদস্য)

  • মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক: সাখাওয়াত জাকারিয়া

কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থীরা:
১. সর্ব মিত্র চাকমা
২. সাবিকুন্নাহার তামান্না (সভানেত্রী, ছাত্রসংস্থা ঢাবি)
৩. মোছা. আফসানা আক্তার (সেক্রেটারি, ছাত্রসংস্থা ঢাবি)
৪. মিফতাহুল ইসলাম মারুফ
৫. রায়হান উদ্দিন
৬. জয়েন উদ্দিন সরকার তন্ময়
৭. রাইসুল ইসলাম

শিবিরের ‘চমক’:
ঘোষিত প্যানেলে বিশেষ বৈচিত্র্য লক্ষ্য করা যাচ্ছে। প্রার্থীদের মধ্যে রয়েছেন—

  • ৪ জন নারী

  • ১ জন হিন্দু প্রতিনিধি

  • ১ জন চাকমা প্রার্থী

  • চোখ হারানো জুলাই যোদ্ধা

  • ১ জন প্রতিবন্ধী প্রার্থী

নির্বাচনের প্যানেলে এমন বৈচিত্র্য আনায় শিক্ষার্থীদের মধ্যে এই প্যানেল যথেষ্ট আগ্রহ ও কৌতূহলের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT