নোটিশ:
শিরোনামঃ
জ্বালানি স্থাপনায় যুদ্ধবিরতির দাবি ট্রাম্পের, হামলা অব্যাহত থাকার কথা কিয়েভের জ্বালানি মূল্য ও ঋণের চাপ সামনে রেখে ব্যাংককে আইএমএফ-বিশ্বব্যাংকের বৈঠক দেশে চিকিৎসার মান বাড়লে বিদেশমুখিতা কমবে: রাষ্ট্রপতি মেয়েশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার সরকারের উন্নয়ন প্রকল্পে সরকারি অর্থের যথাযথ ব্যয় নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর আইটি, সার ও জ্বালানি খাতে জাপানের মারুবেনিকে বিনিয়োগের আহ্বান সমুদ্র, নদী ও স্থলবন্দরের সমন্বয়ে জাতীয় বন্দর কৌশল প্রণয়ন হচ্ছে রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, নিন্দা ঢাকার রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক কূটনৈতিক উদ্যোগ জোরদারের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী কুবিতে মহালয়া উদযাপন ও প্রবীণদের অন্নপ্রসাদ

শেখ হাসিনার মৃত্যুর খবর: গুজব না সত্যি?

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৩ বার দেখা হয়েছে
শেখ হাসিনার মৃত্যু সংক্রান্ত সেই পোস্ট
শেখ হাসিনার মৃত্যু সংক্রান্ত সেই পোস্ট

ধীরে ধীরে অনলাইনে ছড়িয়ে পড়ছে শেখ হাসিনার মৃত্যুর খবর। বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সর্ববৃহৎ কমিউনিটি “পাবলিকিয়ান পরিবার” এর ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়েছে University Insiders নামের একটি ফেসবুক পেজ থেকে। সেখানে লেখা হয়েছে,

“শেখ হাসিনাকে সর্বশেষ দেখা গিয়েছিল সেপ্টেম্বরের মাঝামাঝি, দিল্লির একটি পার্কে হাঁটছিলেন তিনি। খবর ফিনান্সিয়াল টাইমস, ১৮ সেপ্টেম্বর।

ডিসেম্বরে তার মৃত্যুর পরেই মূলত নেতাকর্মীদের চাঙা রাখতে তার ভয়েজ ব্যবহার করে ফেক অডিও বার্তা ছাড়ানো হয়।

দিল্লি খবরটি কঠিন গোপনীয়তায় রাখলেও সম্প্রতি তাদের অভ্যন্তরীণ দলিল থেকে একজন সেটা ফাঁস করে দিয়েছে।”

এই পোস্টের কমেন্টে অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেছে।

তবে পোস্টটির সত্যতা নিয়ে অনেকেই সন্দিহান। কেননা, এখন পর্যন্ত বিশ্বস্ত কোনো নিউজ মিডিয়ায় এই ধরণের কোনো সংবাদ শোনা যায়নি। আপাতত ধারণা করা যাচ্ছে যে এটি নিতান্তই একটি মুখরোচক গুজব। তবে বিষয়টি সত্য হোক, মিথ্যা হোক, সার্কাজম হোক-নেটিজেনদের মাঝে বেশ উপভোগ্য আলোচনার টপিক হয়ে উঠতে পেরেছে, তাতে কোনো সন্দেহ নেই।

এদিকে, দেশের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এটি পরিকল্পিতভাবে ছড়ানো একটি গুজব, যার মাধ্যমে রাজনৈতিক অস্থিরতা তৈরি করা হতে পারে। বাংলাদেশ সরকার ও আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে, শেখ হাসিনার সাম্প্রতিক কিছু কার্যক্রমের ভিত্তিতে অনেকে বিশ্বাস করেন, এই ধরনের খবর পুরোপুরি ভিত্তিহীন।

গুজব মোকাবিলায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা। তারা বলছেন, কোনো তথ্য যাচাই-বাছাই না করে তা শেয়ার করা উচিত নয়, বিশেষত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয়ে। অন্যদিকে, অনেকেই দাবি করছেন, এ ধরনের গুজব ছড়ানো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তি সৃষ্টি না হয়।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT