কন্যাসন্তান হওয়ায় শ্বশুরবাড়িতে মিষ্টির কার্টনে মাটি-ইট পাঠালেন জামাই! - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

কন্যাসন্তান হওয়ায় শ্বশুরবাড়িতে মিষ্টির কার্টনে মাটি-ইট পাঠালেন জামাই!

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৮৪ বার দেখা হয়েছে

কুড়িগ্রামের রৌমারীতে কন্যাসন্তানের জন্মের পর শ্বশুরবাড়িতে মিষ্টির বদলে মাটি ও ইটের গুঁড়া পাঠানোর অভিযোগ উঠেছে এক জামাইয়ের বিরুদ্ধে। এই ঘটনা উপজেলাটির দাঁতভাঙ্গা ইউনিয়নের বড় ধনতোলা গ্রামে ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বড় ধনতোলার বাসিন্দা সাহেব আলী ওরফে সব্দুল হকের ছেলে মোকছেদুল ইসলামের সঙ্গে একই ইউনিয়নের কাজাইকাটা এলাকার আফতার আলীর মেয়ে আছমা খাতুনের এক বছর আগে বিয়ে হয়। বিয়ের এক বছর পূর্তিতে তাদের ঘরে এক কন্যাসন্তানের জন্ম হয়।

পরে গত বুধবার (১১ জুন) সকালে মোকছেদুল ইসলাম শ্বশুরবাড়িতে গিয়ে একটি মিষ্টির কার্টন শাশুড়ির হাতে তুলে দেন। তবে কার্টন খুলতেই দেখা যায়, ভেতরে মিষ্টির বদলে রয়েছে মাটি ও ইটের গুঁড়ো! বিষয়টি জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকাজুড়ে।

ভুক্তভোগী স্ত্রী আছমা খাতুন বলেন, “বিয়ের পর থেকেই আমার স্বামী নির্যাতন করতেন, টাকা চাইতেন। আমরা গরিব, টাকা দিতে না পারায় মারধর করতেন। গর্ভে সন্তান আসার পর বলতেন, ছেলে হলে ভালো, মেয়ে হলে বিপদ। এখন মেয়ের জন্ম হয়েছে, আর এমন লাঞ্ছনা করলো।”

অন্যদিকে মোকছেদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি মিষ্টি ও মেয়ের পোশাক নিয়ে গিয়েছিলাম। এখন তারা বলছে মাটি-ইট দিয়েছে। এটা সাজানো ঘটনা। আমি কাউকে নির্যাতন করিনি, যারা এসব করছে, আল্লাহ তাদের বিচার করবেন।”

দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য আবু সাঈদ বলেন, “ঘটনার বিষয়ে এখনো কিছু জানি না। খোঁজ নিয়ে বিস্তারিত জানা যাবে।”

ঘটনাটি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কন্যাসন্তানকে কেন্দ্র করে এমন অমানবিক আচরণের নিন্দা জানাচ্ছেন সচেতন মহল।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT