ডাকসু নির্বাচন: ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা, ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
স্কটল্যান্ড অনারারি কনসাল জেনারেল ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই’র সম্মানে এমজেএম গ্রুপের বিশাল সংবর্ধনা ইট–কংক্রিটের ভিড়ে বার্ডের ফুলবাগান: নীরব সৌন্দর্যে প্রাণের আশ্রয় ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই নেতৃত্বে সিলেট জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম এর সাথে আলোচনা সভা অনুষ্ঠিত কুবিস্থ চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে শরিফুল-ফয়সাল  ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো পিএইচডির সুপারিশ পেলেন ১৩ শিক্ষার্থী কুবিতে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাবের উদ্যোগে শুরু ‘ফিন ফেস্ট’ আড়াইহাজারে হাফিজিয়া মাদরাসায় শিক্ষার্থীদের ১০টি মোবাইল ভাঙচুর, ভিডিও ভাইরাল আইসিজেতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি আজ শুরু, তিন সপ্তাহ চলবে টেকনাফ সীমান্তে নাফ নদে মাইন বিস্ফোরণ: যুবকের পা উড়ে গেল, সড়ক অবরোধ

ডাকসু নির্বাচন: ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা, ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান

এস এম রুসান(ঢাবি প্রতিনিধি)
  • আপডেট সময় বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১০৭ বার দেখা হয়েছে

ছাত্রদলের ডাকসু প্যানেল চূড়ান্ত আজ ২০ আগস্ট দুপুর ১২ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

২৮টি পদের মধ্যে ২৭ পদে প্রার্থী দিয়েছে ছাত্রদল।সংগঠনটি ভিপি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান এবং জিএস পদে কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের তানভীর বারী হামিমকে মনোনয়ন দিয়ে প্রার্থীতা ঘোষণা করে।

এছাড়াও সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) তানভীর আল হাদি মায়েদকে মনোয়ন দেওয়া হয়েছে।

এছাড়াও অন্যান্য পদে মনোনয়ন পেয়েছেন-
৪. মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক : আরিফুল ইসলাম ৫.বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: এহসানুল ইসলাম ৬. কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক : চেমন ফারিয়া ইসলাম মেঘলা ৭. আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকঃ মোঃ মেহেদী হাসান
৮. সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদকঃ আবু হায়াত মোঃ জুলফিকার জিসান ৯. গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: ১৫ জুলাইয়ে আহত সানজিদা আহমেদ তন্বীর সম্মানে খালি থাকবে ১০. ক্রীড়া বিষয়ক সম্পাদক: চিম চিম্যা চাকমা ১১. ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদকঃ মোঃ সাইফ উল্লাহ্ (সাইফ) ১২. সমাজসেবা সম্পাদক: সৈয়দ ইমাম হাসান অনিক ১৩. ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদকঃ মোঃ আরকানুল ইসলাম রূপক ১৪. স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক: আনোয়ার হোসাইন ১৫. মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদকঃ মোঃ মেহেদী হাসান মুন্না

এছাড়াও সদস্য পদে মনোনয়ন পেয়েছেন  মোঃ জারিফ রহমান , মাহমুদুল হাসান , নাহিদ হাসান ,মোঃ হাসিবুর রহমান সাকিব, মোঃ শামীম রানা , ইয়াসিন আরাফাত আলিফ, মুনইম হাসান অরূপ, রঞ্জন রায়, সোয়াইব ইসলাম ওমি, সদস্যঃ মেহেরুন্নেসা কেয়া, ইবনু আহমেদ, সামসুল হক আনান, নিত্যানন্দ পাল।
উল্লেখ্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT