দাখিল পরীক্ষায় পাসের হার ৬৮.০৯% - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

দাখিল পরীক্ষায় পাসের হার ৬৮.০৯%

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২২৪ বার দেখা হয়েছে

চলতি বছরের দাখিল পরীক্ষায় বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে পাসের হার দাঁড়িয়েছে ৬৮ দশমিক ০৯ শতাংশে। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৬৬ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফলে দেখা গেছে, দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। গত বছর এই হার ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ, গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে প্রায় ১৫ শতাংশ।

পাসের হারে এবারও এগিয়ে রয়েছে ছাত্রীরা। তাদের পাসের হার ৭১ দশমিক ০৩ শতাংশ, আর ছাত্রদের ৬৫ দশমিক ৮৮ শতাংশ। টানা ১০ বছর ধরে এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হারে এগিয়ে থাকার এই ধারাবাহিকতা ধরে রাখল বাংলাদেশের মেয়েরা।

এবার মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। গত বছর এই সংখ্যা ছিল ১ লাখ ৮২ হাজার ১২৯। ফলে জিপিএ-৫ পাওয়ার হারেও দেখা গেছে বড় ধরনের ধস। শিক্ষাবিদরা মনে করছেন, প্রশ্নপত্রের মান, সিলেবাস কাঠামো এবং পরীক্ষার্থীদের প্রস্তুতির জায়গাগুলোতে বিশেষ নজর দেওয়া প্রয়োজন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT