কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আইসিটি উইক অনুষ্ঠিত, নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
“ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত” -ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন, এমবিই কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ; পাসের হার ৩০ শতাংশ কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২ খুলনায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ নিহত পুলিশ সদস্য কুড়িগ্রামে র‍্যাব-১৩ এর অভিযান; প্রায় ২ মণ গাঁজাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী অনুমতি জটিলতায় প্রীতি ম্যাচ স্থগিত, ক্ষোভ আবাসিক শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আইসিটি উইক অনুষ্ঠিত, নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা

আকরাম চৌধুরী, কুবি প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৩০ বার দেখা হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘আইসিটি অ্যাসোসিয়েশন’ শুক্রবার ‘আইসিটি উইক’ আয়োজন করেছে। বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টায় র‍্যালি দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়।

র‍্যালি শেষে বিভাগের শিক্ষার্থী কাজী জান্নাতুল মেহেজাবিন ও আলিফ মুর্শেদের সঞ্চালনায় জাতীয় সংগীত ও পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে বিদায় অনুষ্ঠান শুরু হয়। এতে ১২, ১৩ ও ১৪তম আবর্তনের শিক্ষার্থীদের বিদায় দেওয়া হয় এবং ১৮ ও ১৯তম আবর্তনের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুর রহমান এবং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা জ্ঞান অন্বেষণের জন্য যত পরিশ্রম করি, ভালো মানুষ হওয়ার জন্যও ততটাই চেষ্টা করা উচিত। নতুন শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে দেখা যায় র‍্যাগিং এখনও সমস্যা হিসেবে আছে। এটি দুঃখজনক, কারণ যারা র‍্যাগিং করছে, তারা মাত্র সাত থেকে আট মাস আগে বিশ্ববিদ্যালয়ে এসেছে। আমরা র‍্যাগিং-এর বিরুদ্ধে সোচ্চার হলেও পুরোপুরি মুক্তি অর্জন করতে পারিনি। আশা করি ভবিষ্যতে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে ভাইচারা এবং শ্রদ্ধাশীল আচরণ বজায় রাখবে।’

উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী বলেন, ‘আমি বিশ্বাস করি তোমাদের মধ্যে অনেক কিছু ঘুমন্ত অবস্থায় আছে। সেগুলোকে জাগ্রত করতে হবে। একজন ব্যাচের শিক্ষার্থীকে অন্য ব্যাচের শিক্ষার্থী গালিগালাজ করবে না। সালাম দেওয়া বা না দেওয়ার মধ্যে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার দরকার নেই। আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি করতে হবে। এই পরিবর্তন শুরু হোক এই বিভাগ থেকেই।’

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT