নোটিশ:
শিরোনামঃ
ভারত থেকে ফেরার পরিকল্পনায় নতুন পাসপোর্ট চেয়েছেন শেখ হাসিনা: রয়টার্স নাগরিক অধিকার ও বিচারপ্রক্রিয়ায় স্বচ্ছতা: রাজনৈতিক মতভেদের ঊর্ধ্বে আইনের শাসন বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণ স্থগিতের মেয়াদ জানুয়ারি পর্যন্ত বাড়াল চীন পারমাণবিক স্থাপনার নিরাপত্তায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও আন্তর্জাতিক নজরদারি জরুরি বাইরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, জাপোরিঝঝিয়া পারমাণবিক কেন্দ্র আবার জেনারেটরনির্ভর জনসমাগমের আয়োজনে নিরাপত্তা: আনুষ্ঠানিকতার সঙ্গে চাই কার্যকর প্রস্তুতি কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি প্রযুক্তিনির্ভর অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে চাই গবেষণা ও দক্ষতার সেতুবন্ধ এআই ও সেমিকন্ডাক্টর খাতে প্রবাসী দক্ষতা কাজে লাগাতে চায় বাংলাদেশ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’: প্রবাসীদের সাংস্কৃতিক মিলনমেলা

সর্বোচ্চ ভোটের ব্যবধানে রাজবাড়ী-২ আসনে বিএনপির প্রার্থী হারুনের নিরষ্কুশ বিজয়

মোঃ জাহিদুর রহিম মোল্লা, জেলা প্রতিনিধি, রাজবাড়ী
  • আপডেট সময় সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫০ বার দেখা হয়েছে
627208193_1407792690722031_5649602071022480938_n

দেশের সর্বোচ্চ ১লক্ষ ৬৯ হাজার ৯৫৫ ভোটের ব্যবধানে রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ (ধানের শীষ) নিরস্কুশ বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। গণণা শেষে শুক্রবার ভোরে আনুষ্ঠানিক ভাবে বেসরকারী ফলাফল ঘোষণা করেন রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার সুলতানা আক্তার।
ফলাফলে রাজবাড়ী-২ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী মোঃ হারুন অর রশীদ ( ধানের শীষ) ২ লক্ষ ৩৭ হাজার ২৫৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত এনসিপির জামিল হিজাযী (শাপলা কলি) পেয়েছেন ৬৭ হাজার ২৯৯ ভোট। স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি নাসিরুল হক সাবু (কলস) ৩৬ হাজার ৩৩৮ ভোট, খেলাফত মজলিসের কাজী মিনহাজুল আলম ( দেওয়াল ঘড়ি) ৩২১ ভোট, গণঅধিকার পরিষদ (জিওপি) মনোনীত জাহিদ শেখ (ট্রাক) ৬৩৩ ভোট, ইসলামিক আন্দোলন বাংলাদেশ মুহাঃ আব্দুল মালেক ( হাতপাখা) ৮ হাজার ৫০৩ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত আব্দুল মালেক মন্ডল (ছড়ি) ২৬৬ ভোট, জাতীয় পার্টি মনোনীত এ্যাড. শফিউল আজম খান ( লাঙ্গল) ২ হাজার ৫২ ভোট, স্বতন্ত্র প্রার্থী সোহেল মোল্যা (ফুটবল) ১ হাজার ২১৯ ভোট পান। এ আসনে হ্যাঁ ভোট দিয়েছেন ২ লক্ষ ৭ হাজার ৬২৫ জন ও না ভোট দিয়েছেন ১ লক্ষ ১৪ হাজার ৭৬৭ জন ভোটার।
রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার সুলতানা আক্তার বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রশাসন ব্যাপক ভাবে কাজ করেন। শান্তিপুর্ণ ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। রাজবাড়ী-২ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী মোঃ হারুন অর রশীদ (ধানের শীষ) ২ লক্ষ ৩৭ হাজার ২৫৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT