নোটিশ:
শিরোনামঃ
ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালের শয্যা নয়, পাড়াভিত্তিক প্রতিরোধই অগ্রাধিকার উত্তরবঙ্গে ১,০০০ কোটি টাকার কৃষি অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা বিনামূল্যের পাঠ্যবই বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫১৯ রোগী নতুন বেতন কাঠামো প্রকাশ, সৈনিকের প্রারম্ভিক মূল বেতন ২১,৪০০ টাকা চট্টগ্রাম বন্দরে লাইটার সংকট, বহির্নোঙরে খালাসের অপেক্ষায় ৩৭ জাহাজ শকুন সংরক্ষণে আন্তর্জাতিক বৈঠক বসছে সুন্দরবনে ২৫ নভেম্বর ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামানোর লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের রামগতির দুই শিক্ষার্থী ইংলিশ অলিম্পিয়াডের বিশ্ব আসরে ১১ মাস পেঁয়াজ আমদানি বন্ধ, উৎপাদন চাহিদা ছাড়িয়েছে ৪১ শতাংশ

‎​শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করতে কুবি প্রশাসনের কাছে বাস সার্ভিস চালুর স্মারকলিপি প্রদান

শারাফাত হোসাইন, ‎কুবি প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৮ বার দেখা হয়েছে
received_3175668915939559
‎​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের কাছে সকল বিভাগীয় শহরগুলোতে বাস সার্ভিস চালু করার জন্য স্মারকলিপি প্রদান করেছে সাধারণ শিক্ষার্থীরা।
‎
‎
‎বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর এই স্মারকলিপি জমা দেওয়া হয়।
‎
‎
‎​স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, দেশের বিভিন্ন বিভাগীয় শহর ও দূরবর্তী জেলাগুলোতে অনেক শিক্ষার্থীর স্থায়ী নিবাস। জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করা একজন সচেতন নাগরিক হিসেবে তাদের সাংবিধানিক অধিকার ও দায়িত্ব। তবে নির্বাচনের সময় স্বল্প ছুটি এবং যাতায়াত খরচের আধিক্যের কারণে অনেক শিক্ষার্থীর পক্ষে বাড়ি গিয়ে ভোট দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে বিভাগীয় শহরগুলোতে বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিস চালুর দাবি জানানো হয়।
‎
‎
‎​স্মারকলিপি প্রদান শেষে বরিশাল ডিভিশনাল স্টুডেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: ইকবাল বলেন,​”শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিতের লক্ষ্যে আমরা এই স্মারকলিপি প্রদান করেছি। দেশের বিভিন্ন বিভাগে বসবাসকারী অনেক শিক্ষার্থীর পক্ষে স্বল্প ছুটিতে অতিরিক্ত ভাড়া বহন করে বাড়ি গিয়ে ভোট দেওয়া কঠিন হয়ে পড়ে। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের দাবি, বিভাগীয় শহরগুলোতে বাসের ব্যবস্থা করে শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করা হোক। আমরা আশাবাদী প্রশাসন বিষয়টি মানবিক ও দায়িত্বশীল দৃষ্টিতে বিবেচনা করবেন।”
‎
‎উল্লেখ্য, আগামী ১২ই ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
‎

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT