নোটিশ:
শিরোনামঃ
জ্বালানি স্থাপনায় যুদ্ধবিরতির দাবি ট্রাম্পের, হামলা অব্যাহত থাকার কথা কিয়েভের জ্বালানি মূল্য ও ঋণের চাপ সামনে রেখে ব্যাংককে আইএমএফ-বিশ্বব্যাংকের বৈঠক দেশে চিকিৎসার মান বাড়লে বিদেশমুখিতা কমবে: রাষ্ট্রপতি মেয়েশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার সরকারের উন্নয়ন প্রকল্পে সরকারি অর্থের যথাযথ ব্যয় নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর আইটি, সার ও জ্বালানি খাতে জাপানের মারুবেনিকে বিনিয়োগের আহ্বান সমুদ্র, নদী ও স্থলবন্দরের সমন্বয়ে জাতীয় বন্দর কৌশল প্রণয়ন হচ্ছে রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, নিন্দা ঢাকার রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক কূটনৈতিক উদ্যোগ জোরদারের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী কুবিতে মহালয়া উদযাপন ও প্রবীণদের অন্নপ্রসাদ

ডাকসু নির্বাচনের প্রস্তুতি মে মাসে কমিশন গঠন

শিক্ষা ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২৪৩ বার দেখা হয়েছে
dakshu

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য প্রাথমিক সময়সূচি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘোষণা অনুযায়ী, মে মাসের প্রথম ভাগে গঠিত হবে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যদিও নির্বাচন কবে শুরু হবে, তা এখনো নির্ধারিত হয়নি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডাকসু বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এবং শিক্ষার্থীদের মধ্যেও এ নির্বাচন নিয়ে গভীর আগ্রহ রয়েছে। ফলে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। এ লক্ষ্যে গত ডিসেম্বর থেকে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে ধারাবাহিক আলোচনা চলছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, জানুয়ারিতে ‘কোড অব কন্ডাক্ট রিভিউ কমিটি’ গঠন করা হয়, যারা ইতোমধ্যে সাতটি সভা সম্পন্ন করেছে। সুপারিশসমূহ সিন্ডিকেট অনুমোদনের অপেক্ষায় রয়েছে এবং ছাত্র সংগঠনগুলোকে এ সংক্রান্ত কাগজপত্র দেওয়া হয়েছে। চলতি এপ্রিলের মধ্যেই এ প্রক্রিয়া শেষ হবে বলে জানানো হয়।

মে মাসের প্রথমার্ধে নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। একই মাসের মাঝামাঝি সময়ের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করবে কমিশন। এরপর নির্বাচন-সংশ্লিষ্ট কার্যক্রমের নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হবে, তবে ভোট গ্রহণ কবে হবে তা এখনও নির্দিষ্ট নয়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT