নোটিশ:
শিরোনামঃ
নিজেকে বিয়ে করেছিলেন, এক বছর পর ‘নিজেকেই ডিভোর্স’ দিলেন সুয়েলেন কেরি চশমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া: সুবিধা, নাকি গোপন নজরদারির ঝুঁকি? অপ্রতিম হত্যার প্রতিবাদে কুবি শিক্ষক সমিতির শোক র‍্যালি ও মানববন্ধন কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে এখনই সুরক্ষা পরিকল্পনা দরকার পোশাক কারখানা শীতল রাখার বিনিয়োগ চার বছরের মধ্যে উঠে আসতে পারে: গবেষণা জ্বালানির দাম সর্বোচ্চ ১৭.৪% বাড়ল, ডিজেল লিটারে ১৩৫ টাকা জাতিসংঘে প্রথম ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী হেলথ এশিয়া কনফারেন্সে আন্তর্জাতিক বক্তা তানহা তাবাসসুম ডেঙ্গু নিয়ন্ত্রণে মৌসুমি অভিযান নয়, বছরজুড়ে প্রস্তুতি চাই

চুয়াডাঙ্গায় বাসচাপায় ভ্যানচালকসহ নিহত ২

নিউজ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৬২ বার দেখা হয়েছে
public-transport-accidents-often-result-buses-being-damaged-overturned_908985-83422

চুয়াডাঙ্গায় বাসচাপায় ভ্যানচালকসহ নিহত ২

চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইল এলাকায় যাত্রীবাহী বাসচাপায় একটি ব্যাটারিচালিত ভ্যান দুমড়ে-মুচড়ে গিয়ে ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ছয়টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন হলেন সদর উপজেলার কুতুবপুর গ্রামের বাসিন্দা ভ্যানচালক আবদুর রাজ্জাক (৬৫) এবং অপরজন মোহাম্মদজমা গ্রামের চাল ব্যবসায়ী সরোয়ার হোসেন (৭০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সরোয়ার হোসেন ব্যাটারিচালিত ভ্যানে করে নিজ গ্রাম মোহাম্মদজমা থেকে সরোজগঞ্জ হাটে যাচ্ছিলেন। পথিমধ্যে সিন্দুরিয়া গ্রামের একটি গ্রামীণ সড়ক ধরে নয়মাইল এলাকায় মহাসড়কে ওঠার সময় চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঝিনাইদহগামী একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আবদুর রাজ্জাক ও যাত্রী সরোয়ার হোসেন মারা যান।

খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠান। চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম সরকার বলেন, “বাসের ধাক্কায় ভ্যানটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। নিহতদের দেহ ছিন্নভিন্ন হওয়ায় শনাক্ত করতে কিছুটা সময় লেগেছে।” পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটিকে আটক করা সম্ভব হয়নি। তবে চালক ও বাসটির খোঁজে অভিযান চলছে।

ছবিঃ প্রতীকি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT