নালিতাবাড়ীতে ৮৩ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ধর্ম নয়, নিরাপত্তাই অগ্রাধিকার—বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর বড় বার্তা ইবির লালন শাহ হলে আবেগঘন বিদায়, শিক্ষার্থীদের চোখে জল! কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্র ভাণ্ডার কমেছে, ভবিষ্যৎ সংঘাতে ঝুঁকিতে যুক্তরাষ্ট্র ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ; পাসের হার ৩০ শতাংশ কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত

নালিতাবাড়ীতে ৮৩ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসতিয়াক আহমেদ নাবীল (শেরপুর প্রতিনিধি)
  • আপডেট সময় মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৪১ বার দেখা হয়েছে
শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলায় আমদানি নিষিদ্ধ ৮৩ বোতল ভারতীয় মদসহ শহিদুল ইসলাম (৩২) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩০ জুন) রাতের অভিযান শেষে মঙ্গলবার (১ জুলাই) বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতারকৃত শহিদুল ইসলাম উপজেলার ঢালুকোনা এলাকার মৃত হাতেম আলীর ছেলে।
নালিতাবাড়ী থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দাওধারা ফরেস্ট অফিস সংলগ্ন জঙ্গলে মাদকবিরোধী বিশেষ অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৮-৯ জন ব্যক্তি মাথায় বস্তা নিয়ে গভীর জঙ্গলের দিকে পালিয়ে যায়। পুলিশ তাদের পিছু নেয়, তবে অজানা পথ ও ঘন জঙ্গলের কারণে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে জঙ্গলে তল্লাশি চালিয়ে ৮৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করা হয়। এরপর তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে মাদক কারবারে জড়িত শহিদুল ইসলামকে শনাক্ত ও গ্রেফতার করে পুলিশ।
এ ঘটনায় নালিতাবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, “গ্রেফতারকৃত শহিদুল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে এ কর্মকাণ্ডে জড়িত। পালিয়ে যাওয়া অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT