কিলোমিটারে বাসভাড়া বাড়ল ১৭ পয়সা

- আপডেট সময় বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
- ২৫ বার দেখা হয়েছে


দেশে বাসভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। পরিবহন মালিকেরা ২০ পয়সা বাড়ানোর দাবি জানালেও সরকার ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে বাসভাড়া সমন্বয় নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, প্রচলিত ভাড়া সমন্বয় পদ্ধতিতে জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ১ টাকা বাড়লে কিলোমিটারপ্রতি ভাড়া ১ পয়সা বাড়ানোর বিধান রয়েছে। পরিবহন মালিকেরা গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় এবং ডলারের দাম বৃদ্ধির কারণে যন্ত্রাংশের মূল্যবৃদ্ধিও বিবেচনায় নেওয়ার দাবি জানান।
সব দিক বিবেচনায় একটি যৌক্তিক ভাড়া নির্ধারণের চেষ্টা করা হয়েছে বলে জানান তিনি। নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন।
রেলভাড়া বাড়ানো হবে কি না—এ প্রশ্নে শেখ রবিউল আলম বলেন, আপাতত রেলভাড়া বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।






Leave a Reply