সাঈদীর-মুজাহিদের কবর জিয়ারতে যাওয়ার পথে বাস দুর্ঘটনা, নিহত ৩ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

সাঈদীর-মুজাহিদের কবর জিয়ারতে যাওয়ার পথে বাস দুর্ঘটনা, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৪৬ বার দেখা হয়েছে

রাজশাহীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জামায়াতের তিন কর্মী। আহত হয়েছেন অন্তত ৩০ জন। রবিবার (৬ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে রাজশাহী নগরীর খড়খড়ি বাইপাস এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জের রানিহাটি ইউনিয়ন জামায়াতের উদ্যোগে একটি শিক্ষা সফরের অংশ হিসেবে প্রায় ৯০ জন নেতাকর্মী দুটি বাসে করে রওনা দেন। সফরের উদ্দেশ্য ছিল বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, পদ্মা সেতু ও জামায়াতের প্রয়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা প্রমুখের কবর জিয়ারত।

পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি বাস রাস্তার পাশের খাদে পড়ে যায় এবং অন্যটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। তাদের মধ্যে নাসিম ও জুয়েলের নাম নিশ্চিত হওয়া গেছে। তারা দুজনেই রানিহাটি ইউনিয়নের জামায়াত কর্মী। অপর নিহতের পরিচয় এখনো জানা যায়নি।

আহত অন্তত ৩০ জনকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সাবিনা ইয়াসমিন।

দুর্ঘটনার শিকার যাত্রীরা সবাই রানিহাটি ইউনিয়ন শাখা জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী ছিলেন বলে জানিয়েছেন জামায়াত নেতা ও ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখার সাবেক সভাপতি জসিম উদ্দিন সরকার। তিনি জানান, প্রয়াত নেতাদের কবর জিয়ারতের উদ্দেশ্যেই তারা সফরে বের হয়েছিলেন, কিন্তু পথেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT