নোটিশ:
শিরোনামঃ
এলএনজি টার্মিনাল সম্প্রসারণে ব্যয় ও জ্বালানি নিরাপত্তার স্বচ্ছ হিসাব চাই জাহাজ নির্মাণশিল্পে দ্রুত অর্থ ছাড় ও কার্যকর অর্থায়নব্যবস্থার তাগিদ শিল্পমন্ত্রীর মহেশখালীতে তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনালের প্রস্তাব অনুমোদন, নির্মাণে চীনা প্রতিষ্ঠান রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক নজরদারি: প্রত্যাবাসনের পাশাপাশি শরণার্থীদের নিরাপত্তা জরুরি জীবনযাত্রার ব্যয়ে চাপে পোশাকশ্রমিক পরিবার, মজুরি পুনর্নির্ধারণের অপেক্ষা গণতন্ত্রের স্মরণদিবসকে নাগরিক অধিকার রক্ষার অঙ্গীকারে রূপ দিতে হবে কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে ছয় দোকান ক্ষতিগ্রস্ত: সংবাদদাতার প্রতিবেদন আবুধাবিতে আলোচনার মধ্যেই ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় রুশ হামলা শহীদ নূর হোসেন দিবস আজ: গণতন্ত্রের আন্দোলনের স্মৃতি ভারত থেকে ফেরার পরিকল্পনায় নতুন পাসপোর্ট চেয়েছেন শেখ হাসিনা: রয়টার্স

রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক স্থিতিশীলতা: বিইউপিতে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

আবদুল্লাহ আল মাহিন,(বিইউপি প্রতিনিধি)
  • আপডেট সময় শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৭৭ বার দেখা হয়েছে
সংগ্রহীত।

“গ্লোবাল পাওয়ার পলিটিক্সের প্রেক্ষাপটে বাংলাদেশ ও মিয়ানমার সম্পর্ক: টেকসই শান্তি ও স্থিতিশীলতার জন্য আন্তর্জাতিক প্রতিক্রিয়া” শীর্ষক একটি সেমিনার ১০ জুলাই ২০২৫ তারিখে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এ অনুষ্ঠিত হয়। এই সেমিনারটির আয়োজন করে বিইউপির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ।

সেমিনারে মূল আলোচ্য বিষয় ছিল রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে উদ্ভূত ভৌগোলিক রাজনীতির প্রভাব এবং বাংলাদেশ–মিয়ানমার সম্পর্কের বর্তমান বাস্তবতা। বক্তারা বিশেষভাবে তুলে ধরেন, কীভাবে বাংলাদেশ আন্তর্জাতিক কূটনৈতিক প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য কাজ করে যাচ্ছে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখছে।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত মান্যবর ক্রিশ্চিয়ান ল্যাশারভি। প্যানেল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিইউপি’র আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ড. মোহাম্মদ আমিনুল করিম এবং প্রফেসর ড. আবুল কালাম আজাদ। পুরো সেশনটি সঞ্চালনা করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ড. শাহাব এনাম খান।

অনুষ্ঠানে বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT