নোটিশ:

বিইউপি ল’ ফেস্ট – আইনশিক্ষা, বিতর্ক ও নেটওয়ার্কিংয়ের এক অনন্য প্ল্যাটফর্ম

আবদুল্লাহ আল মাহিন, বিইউপি প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৪ বার দেখা হয়েছে
বিইউপি ল ফেস্ট

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪০০ শিক্ষার্থী অংশ নিলেন বিতর্ক, অ্যাডভোকেসি প্রেজেন্টেশন ও কর্মশালায়; বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এ তিনদিনব্যাপী ‘ন্যাশনাল ল’ ফেস্ট ২০২৫ (চ্যাপ্টার–২)’ সমাপনী অনুষ্ঠান রোববার স্বাধীনতা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত প্রায় ৪০০ শিক্ষার্থী এবং ৫০ জন অভিজ্ঞ বিচারক এ আয়োজনে অংশ নেন। বিতর্ক, অ্যাডভোকেসি প্রেজেন্টেশন, প্যানেল আলোচনা ও বিশেষ কর্মশালা মিলিয়ে ২৪টিরও বেশি সেশনে তরুণরা তাদের আইনচর্চা, উপস্থাপনা ও বিশ্লেষণী দক্ষতা প্রদর্শনের সুযোগ পান।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। তিনি বলেন, “এ ধরনের উৎসব তরুণদের আইনপেশায় বাস্তবভিত্তিক জ্ঞান বৃদ্ধি করার পাশাপাশি আন্তঃবিশ্ববিদ্যালয় সহযোগিতা জোরদার করে।”

বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ মাহবুব-উল আলম বলেন, ভবিষ্যৎ আইনবিদদের জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলায় এ ধরনের প্ল্যাটফর্ম অপরিহার্য।

অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। তাদের আইনগত যুক্তিবোধ, সমালোচনামূলক বিশ্লেষণ ও নেতৃত্বগুণকে বিশেষভাবে স্বীকৃতি দেওয়া হয়। সমাপনীতে বিইউপির শিক্ষক-শিক্ষার্থী, ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT