নোটিশ:
শিরোনামঃ
প্লাস্টিকের বিকল্প হতে পারে বাংলাদেশের ‘সোনালি আঁশ’ পাট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ১,৮৭২ কিলোমিটারে বাসভাড়া বাড়ল ১৭ পয়সা অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল অপ্রতিম হত্যা মামলায় আসামিদের পক্ষে লড়বেন না কুমিল্লার আইনজীবীরা নিজেকে বিয়ে করেছিলেন, এক বছর পর ‘নিজেকেই ডিভোর্স’ দিলেন সুয়েলেন কেরি চশমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া: সুবিধা, নাকি গোপন নজরদারির ঝুঁকি? অপ্রতিম হত্যার প্রতিবাদে কুবি শিক্ষক সমিতির শোক র‍্যালি ও মানববন্ধন কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে এখনই সুরক্ষা পরিকল্পনা দরকার

বিইউপিতে ‘ইনফরমেশন ক্রেডিবিলিটি অ্যান্ড এআই লিটারেসি’ প্রশিক্ষণ সম্পন্ন

আবদুল্লাহ আল মাহিন | বিইউপি প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৬ বার দেখা হয়েছে
bup AI Training 2025

গুগলের উদ্যোগে ও প্রথম আলো’র ব্যবস্থাপনায় সাংবাদিকতা শিক্ষার্থীরা আধুনিক এআই টুল ব্যবহারে হাতেখড়ি পেলেন

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো ‘ইনফরমেশন ক্রেডিবিলিটি অ্যান্ড এআই লিটারেসি ট্রেনিং’, যেখানে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৮১ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

দিনব্যাপী এই প্রশিক্ষণে শিক্ষার্থীরা তথ্য যাচাই, বিশ্লেষণ ও প্রতিবেদনের দক্ষতা অর্জনের পাশাপাশি নোটবুক এলএম, জেমিনি, পিনপয়েন্ট ও গুগল ট্রেন্ডসসহ আধুনিক এআই টুলস ব্যবহার শিখেছেন। প্রশিক্ষণ পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সাইফুল আলম চৌধুরী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক আবদুল কাবিল খান এবং প্রথম আলালের আ ফ ম খায়রুল বাশার।

উদ্বোধনী বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আলী তালুকদার শিক্ষার্থীদের সর্বোচ্চ শেখার আহ্বান জানান। সমাপনী বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ হাসান তারিক বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনে সহায়ক হবে।

প্রাথমিক জরিপে দেখা গেছে, প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের টুল ব্যবহারের হার কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে জেমিনি ও পিনপয়েন্টে। অংশগ্রহণকারীরা জানিয়েছেন, এই প্রশিক্ষণ তাদের সাংবাদিকতায় সময় সাশ্রয়ী ও কার্যকর হতে সহায়তা করবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT