আইনশৃঙ্খলা অবনতি ও অস্থিরতার প্রতিবাদে ছাত্রদল-যুবদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ কর্মসূচি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্র ভাণ্ডার কমেছে, ভবিষ্যৎ সংঘাতে ঝুঁকিতে যুক্তরাষ্ট্র ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ; পাসের হার ৩০ শতাংশ কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২ খুলনায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ নিহত পুলিশ সদস্য কুড়িগ্রামে র‍্যাব-১৩ এর অভিযান; প্রায় ২ মণ গাঁজাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী

আইনশৃঙ্খলা অবনতি ও অস্থিরতার প্রতিবাদে ছাত্রদল-যুবদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ কর্মসূচি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২১০ বার দেখা হয়েছে

১৪ জুলাই ২০২৫

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, পরিকল্পিতভাবে অরাজক পরিস্থিতি তৈরির অপচেষ্টা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্টের অভিযোগে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির তিন অঙ্গসংগঠন—জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।

এই কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদল সোমবার (১৪ জুলাই), স্বেচ্ছাসেবক দল মঙ্গলবার (১৫ জুলাই) এবং যুবদল বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীসহ দেশের সব জেলা ও মহানগরে একযোগে বিক্ষোভ মিছিলের আয়োজন করবে।

রোববার (১৩ জুলাই) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শাহবাগ পর্যন্ত ছাত্রদলের কেন্দ্রীয় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সারাদেশের প্রতিটি জেলা ও মহানগরেও একই কর্মসূচি পালন করা হবে।

স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ জুলাই সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশকে ষড়যন্ত্রমূলকভাবে অস্থিতিশীল করার প্রতিবাদে সংগঠনটি বিক্ষোভ মিছিল করবে।

অন্যদিকে যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ১৭ জুলাই রাজধানী ঢাকায় কেন্দ্রীয়ভাবে এবং সারাদেশে জেলা ও মহানগর পর্যায়ে যুবদল বিক্ষোভ কর্মসূচি পালন করবে। আইনশৃঙ্খলার অবনতির বিরুদ্ধে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT