ব্যবসায়ী হত্যার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

ব্যবসায়ী হত্যার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল

মাহমুদা নাঈমা, জাককানইবি প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২০৯ বার দেখা হয়েছে
জাককানইবিতে বিক্ষোভ মিছিল, ছবি: প্রতিবেদক
জাককানইবিতে বিক্ষোভ মিছিল, ছবি: প্রতিবেদক

রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ীকে পিটিয়ে ও মাথা থেঁতলে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (১১ জুলাই)সাড়ে ১০টার দিকে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হল চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জয়ধ্বনী চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময়,আমার ভাই কবরে, সন্ত্রাসীরা উল্লাস করে ইন্টেরিম কী করে, খুনিদের বিরুদ্ধে ডাইরেক্ট একশন, চাঁদাবাজের বিরুদ্ধে ডাইরেক্ট একশন,জ্বালো জ্বালো আগুন জ্বালো, খুন ধর্ষণ নিপীড়ন, রুখে দাও জনতা – এমন নানা স্লোগানে প্রকম্পিত হয় পুরো ক্যাম্পাস।এসময় অবিলম্বে হত্যাকারীদের কঠোর বিচার দাবি করেন সাধারণ শিক্ষার্থীরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, “স্বাধীন বাংলাদেশের বুকে চব্বিশ এক ফ্যাসিবাদের বিদায় ঘটিয়েছে। এই বাংলায় কেউ আবার ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে বাংলার ছাত্রজনতা ঘরে বসে থাকবে না। মধ্যযুগীয় কায়দায় এই নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এমন শাস্তি দেওয়া হোক, যাতে দ্বিতীয়বার কেউ আর এ ধরনের অপরাধ করার সাহস না পায়।”
এছাড়াও অন্যায়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ সবসময় সোচ্চার থাকবে বলেও জানান বক্তারা।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT