বিএনপির গ্রুপিং দ্বন্দ্বে অতিষ্ঠ কর্মীরা; মহাসচিবের হস্তক্ষেপ চেয়ে খোলা চিঠি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ; পাসের হার ৩০ শতাংশ কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২ খুলনায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ নিহত পুলিশ সদস্য কুড়িগ্রামে র‍্যাব-১৩ এর অভিযান; প্রায় ২ মণ গাঁজাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী অনুমতি জটিলতায় প্রীতি ম্যাচ স্থগিত, ক্ষোভ আবাসিক শিক্ষার্থীদের

বিএনপির গ্রুপিং দ্বন্দ্বে অতিষ্ঠ কর্মীরা; মহাসচিবের হস্তক্ষেপ চেয়ে খোলা চিঠি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৪৫ বার দেখা হয়েছে
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা বিএনপির অন্তর্দ্বন্দ্ব ও দলীয় গ্রুপিংয়ে অতিষ্ঠ নেতাকর্মীরা দলের মহাসচিবের হস্তক্ষেপ চেয়ে খোলা চিঠি দিয়েছেন। এতে গভীর বেদনা, ক্ষোভ এবং অগাধ উদ্বেগের সাথে অভ্যন্তরীণ কোন্দল, গ্রুপিং, নেতৃত্বহীনতা এবং পক্ষপাতদুষ্ট আচরণের কারণে দল ধ্বংসের দারপ্রান্তে উপনীত বলে দাবি করা হয়। পাশাপাশি সংগঠনের অভ্যন্তরে ব্যক্তিগত আক্রোশ, আধিপত্যের দ্বন্দ্ব এবং সুবিধাবাদী মানসিকতা জনসমর্থনকে নিষ্ক্রিয় করে ফেলছে এবং রাজনৈতিক আদর্শ, জনসম্পৃক্ত কর্মসূচি কিংবা কর্মীদের ঐক্যের চেয়ে প্রাধান্য পাচ্ছে “আমি বনাম সে” মনোভাব, এমন অভিযোগও আনা হয় ওই চিঠিতে।
পূর্বাঞ্চলের বহু নিবেদিতপ্রাণ নেতা-কর্মী বাড়িছাড়া, পরিবার আতঙ্কে, মাঠে নেই কোনো কার্যকর সাংগঠনিক কর্মসূচি। অথচ জেলা বিএনপি কিংবা বিভাগীয় সাংগঠনিক নেতৃবৃন্দ এই সংকটে নির্লিপ্ত, পক্ষপাতদুষ্ট এবং প্রায় নিষ্কিয় অন্যদিকে কোনো পক্ষকে পরোক্ষভাবে সমর্থন দিয়ে তারা দ্বন্দ্বকে আরও গভীর করছে বলে এক ঝাঁক তরুণ নিবেদিতপ্রাণ একনিষ্ঠ কর্মীদের নামে দেওয়া ওই চিঠিতে জানানো হয়।
এমন বিশৃঙ্খল পরিস্থিতিতে কালীগঞ্জের মতো একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইউনিটকে হারিয়ে ফেলবে কি-না দল এবং দলের হাইকমান্ড নির্বাচন আসা পর্যন্ত অপেক্ষা করছেন কি-না যখন মাঠে কোনো সংগঠিত বিএনপি থাকবে না এমন প্রশ্নও রাখেন তারা। পাশাপাশি দলের কাছে চার দফা অনুরোধ জানানো হয় ওই চিঠিতে তা হলো- কালীগঞ্জ উপজেলা বিএনপির কোন্দল নিরসনে জরুরি ভিত্তিতে একটি তদন্ত টিম পাঠানো, অব্যাহত পক্ষপাতিত্বমূলক আচরণ থেকে বিরত থাকার জন্য জেলা ও বিভাগীয় নেতৃত্বকে নির্দেশ দেওয়া, স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে সমন্বয়ের জন্য কেন্দ্রীয়ভাবে একটি আন্তঃসংলাপ সভার আয়োজন করা, অবহেলিত, ত্যাগী, মাঠকর্মীদের নিয়ে একটি নতুন মূল্যায়ন ভিত্তিক সাংগঠনিক পুনর্গঠনের পদক্ষেপ নেওয়া।
পরিশেষে কিছু মানুষের লোভ, হীনমন্যতা এবং ক্ষমতালিপ্সা যেন বিএনপির ত্যাগ, আন্দোলন ও আদর্শকে বিনষ্ট করতে না পারে এই চিঠির মাধ্যমে সেই আহ্বান জানান তারা।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT