ব্লগার ফারাবির জামিন মঞ্জুর - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

ব্লগার ফারাবির জামিন মঞ্জুর

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২৩৮ বার দেখা হয়েছে

দীর্ঘ ১১ বছর কারাগারে অন্তরীণ থাকার পর অবশেষে মুক্তির স্বাদ পেতে চলেছেন মজলুম ইসলামি অ্যাক্টিভিস্ট ও ব্লগার শফিউর রহমান ফারাবি। আজ ৩০ জুলাই তার জামিন মঞ্জুর হয়েছে মর্মে কিছু ইসলামি অ্যাক্টিভিস্ট সূত্রে জানা গেছে।

মুফতি হারুন ইজহার তার ফেসবুক পোস্টে লিখেছেন, “আলহামদুলিল্লাহ প্রিয় ফারবীর💝 জামিন।
আশা করি রাষ্ট্র সামনে কোন বাধা তৈরী করবেনা।”

মাওলানা আহমেদ রফিক তার ফেসবুক পোস্টে শুকরিয়া জ্ঞাপন করে লিখেছেন, “আলহামদুলিল্লাহ!  হামদান কাসিরান”। একইভাবে দেশের আরও কিছু আলেম ও ইসলামিস্টদের এই নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে।

তবে উচ্ছ্বাসের পাশাপাশি শঙ্কাও করছে শুভাকাঙ্ক্ষীদের একটি অংশ। এর আগে মুফতি জসিম উদ্দিন রহমানির জামিন মঞ্জুর হওয়ার পরও কারাগারের গেট থেকে তাকে পুনরায় আটক করা হয়েছিল (যদিও পরবর্তীতে তিনি কারাগার থেকে বের হয়েছেন)।

ব্লগার শফিউর রহমান ফারাবির যেন এমন দুর্ভাগ্য বরণ করতে না হয় এমনটাই চাচ্ছেন তার শুভাকাঙ্খী দেশের অগণিত ইসলামপ্রিয় মানুষ।

উল্লেখ্য, ইসলাম নিয়ে নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে পালটা লেখালিখি করে ২০১৩ সালের দিকে আলোচনায় এসেছিলেন এই ব্লগার। এরপর নাস্তিক ব্লগার অভিজিৎ হত্যাকে কেন্দ্র করে মিথ্যা মামলায় তাকে ফাঁসিয়ে দিয়ে কারাগারে ঢোকায় হাসিনা সরকার। সেই থেকে প্রায় ১১ বছর ধরে বিনা বিচারে জেল খেটে চলেছেন জনপ্রিয় এই ইসলামি ব্লগার। তার মুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে সরব ছিলেন দেশের বরেণ্য আলেম-ওলামা ও ইসলামি ব্যক্তিত্বরা। এই নিয়ে সময়ে সময়ে বিক্ষোভ, প্রতিবাদও করেছেন তারা। ব্লগার ফারাবির মুক্তির দাবিতে সর্বশেষ গত ৩০ মে, ২০২৫ বাইতুল মোকাররম এর উত্তর গেট থেকে মিছিল বের করেছিল ইসলামপ্রিয় জনতা।

 

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT