৪৫ জন অনুসারীকে নিয়ে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের বহিষ্কৃত নেতা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:

৪৫ জন অনুসারীকে নিয়ে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের বহিষ্কৃত নেতা

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৫ বার দেখা হয়েছে

ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা জামায়াতের বহিষ্কৃত নেতা মাওলানা ওমর ফারুক তার ৪৫ জন অনুসারীকে নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন।

সোমবার রাতে ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলমের বাসভবনে আনুষ্ঠানিকভাবে তাদের বিএনপিতে স্বাগত জানানো হয়। এসময় সাবেক এমপি নাজিম উদ্দীন আলম ফুলের মালা পরিয়ে নতুন যোগদানকারীদের বরণ করে নেন।

মাওলানা ওমর ফারুক দুলারহাট থানা জামায়াতের সাবেক বায়তুলমাল সম্পাদক ছিলেন। তিনি জানান, জামায়াতের কর্মকাণ্ডে অসন্তুষ্ট হয়ে বিএনপির কার্যক্রমকে গ্রহণযোগ্য মনে হওয়ায় তিনি ও তার অনুসারীরা বিএনপিতে যোগ দিয়েছেন।

এ বিষয়ে নাজিম উদ্দীন আলম বলেন, গণতন্ত্রের পক্ষে আস্থা রেখে ৪৫ জন বিএনপিতে যোগ দিয়েছেন। এতে দল আরও শক্তিশালী হবে এবং আগামী নির্বাচনে বিজয়ের সম্ভাবনা বাড়বে।

অন্যদিকে, চরফ্যাশন উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইন জানান, ওমর ফারুককে আর্থিক কেলেঙ্কারি ও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এক বছর আগে বহিষ্কার করা হয়। এরপর থেকে তিনি জামায়াতের কার্যক্রমে যুক্ত ছিলেন না। তার সঙ্গে যারা বিএনপিতে যোগ দিয়েছেন তারা কখনো জামায়াতের রাজনীতিতে সক্রিয় ছিলেন না।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT