নোটিশ:
শিরোনামঃ
ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালের শয্যা নয়, পাড়াভিত্তিক প্রতিরোধই অগ্রাধিকার উত্তরবঙ্গে ১,০০০ কোটি টাকার কৃষি অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা বিনামূল্যের পাঠ্যবই বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫১৯ রোগী নতুন বেতন কাঠামো প্রকাশ, সৈনিকের প্রারম্ভিক মূল বেতন ২১,৪০০ টাকা চট্টগ্রাম বন্দরে লাইটার সংকট, বহির্নোঙরে খালাসের অপেক্ষায় ৩৭ জাহাজ শকুন সংরক্ষণে আন্তর্জাতিক বৈঠক বসছে সুন্দরবনে ২৫ নভেম্বর ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামানোর লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের রামগতির দুই শিক্ষার্থী ইংলিশ অলিম্পিয়াডের বিশ্ব আসরে ১১ মাস পেঁয়াজ আমদানি বন্ধ, উৎপাদন চাহিদা ছাড়িয়েছে ৪১ শতাংশ

চায়না লেসো গ্রুপকে ১২.৫ একর জমি হস্তান্তর, ৩২ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার বিনিয়োগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২৫৬ বার দেখা হয়েছে
Lesso Group

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) সোমবার (১১ আগস্ট) জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চীনের বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান চায়না লেসো গ্রুপের কাছে আনুষ্ঠানিকভাবে ১২.৫ একর জমি হস্তান্তর করেছে। এতে বিনিয়োগবান্ধব ও উদ্ভাবনমুখী শিল্প পরিবেশ গড়ে তোলা আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

গত বছরের ১৯ সেপ্টেম্বর বেজা ও চায়না লেসো গ্রুপের মধ্যে জমি ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চায়না লেসো প্রায় ৩২ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার বিনিয়োগে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে নতুন কারখানা স্থাপন করবে। এর মাধ্যমে পলিভিনাইল ক্লোরাইড (পিভিসি) পাইপ, পলিইথিলিন ক্রস-লিঙ্কড (পিইএক্স) পাইপ, সৌর প্যানেল, স্যানিটারি সামগ্রী, রান্নাঘরের উপকরণ, দরজা-জানালা, পানি পরিশোধন যন্ত্র, জলরোধী উপকরণ, অগ্নিনির্বাপণ সরঞ্জাম, তার, আলো, পরিবেশ সুরক্ষা সামগ্রী ও নির্মাণসামগ্রী উৎপাদনের পরিকল্পনা বাস্তবায়িত হবে।

চায়না লেসো গ্রুপের আন্তর্জাতিক ব্যবসা বিস্তৃত এবং তারা ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ফিলিপাইনসহ বিভিন্ন দেশে উৎপাদন কেন্দ্রে কাজ করছে। তাদের বার্ষিক আয় প্রায় ৯৭৪ কোটি মার্কিন ডলার এবং কর্মীসংখ্যা প্রায় ২০ হাজার।

বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, “এই জমি হস্তান্তর বেজার বিনিয়োগবান্ধব পরিবেশ আরও শক্তিশালী করবে। আমরা আশা করি চায়না লেসোর মতো আরও প্রতিষ্ঠান এই অঞ্চলে বিনিয়োগ করবে, যা দেশের শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

চায়না লেসো গ্রুপের প্রতিনিধি জানান, তারা শুধু আর্থিক মুনাফার দিকে নয়, পরিবেশবান্ধব পণ্য উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার এবং টেকসই সরবরাহ শৃঙ্খলা গড়ে তুলতেও গুরুত্ব দেবে।

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বর্তমানে প্রায় ১৫টি শিল্পপ্রতিষ্ঠান উৎপাদন কার্যক্রম চালাচ্ছে এবং আরও কয়েকটি কারখানা নির্মাণাধীন রয়েছে। সাগরতীরে ২৫ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই বৃহত্তম পরিকল্পিত শিল্পাঞ্চলে আধুনিক নগর ব্যবস্থাসহ শিল্প কারখানার জন্য সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে, যা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT