দিল্লিতে বসছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

দিল্লিতে বসছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৫ বার দেখা হয়েছে

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) শুরু হওয়া এই বৈঠকে অংশ নিতে ইতোমধ্যে নয়াদিল্লি পৌঁছেছে বাংলাদেশের প্রতিনিধি দল। বৈঠকে দুই দেশের অভিন্ন নদীর পানি বণ্টন, প্রবাহ এবং ব্যবহারসংক্রান্ত নানা বিষয় আলোচনায় আসবে।

বাংলাদেশের পক্ষ থেকে যৌথ নদী কমিশনের সদস্য ড. মোহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে ১০ সদস্যের একটি কারিগরি দল বৈঠকে অংশ নিচ্ছে।

পদ্মার পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন ছাড়াও ধরলা, দুধকুমার, গোমতী, খোয়াই, মনু ও মুহুরীসহ মোট ১৪টি নদীর পানি বণ্টন আলোচনায় গুরুত্ব পাবে। বাংলাদেশ চায়, উভয় দেশ আন্তর্জাতিক নীতিমালা মেনে এসব নদীর পানি ব্যবহার করুক।

১৯৭২ সালের মার্চে দুই দেশের প্রধানমন্ত্রীর যৌথ ঘোষণার মধ্য দিয়ে জেআরসি গঠিত হয়। এর মূল উদ্দেশ্য ছিল অভিন্ন নদীগুলোর যৌথ জরিপ পরিচালনা, বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন এবং বন্যা পূর্বাভাস ব্যবস্থা গড়ে তোলা। একই সঙ্গে পানিসম্পদের ন্যায্য ব্যবহার নিশ্চিত করাও এর অন্তর্ভুক্ত।

১৯৯৬ সালের পদ্মা চুক্তির পর প্রতি বছর তিনবার বৈঠক করার সিদ্ধান্ত হয়। গত ২৯ বছরে কমিশন মোট ৮৭টি বৈঠক করেছে, যার কিছু মহামারির সময়ে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।

আজকের দিল্লি বৈঠক হবে কমিশনের ৮৮তম অধিবেশন। চলতি বছর এটি তৃতীয় বৈঠক। এর আগে মার্চে কলকাতায় ও মে মাসে ঢাকায় বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT