নোটিশ:
শিরোনামঃ
বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্যে নতুন খাত ও ডিজিটাল ট্রেড সহযোগিতার উদ্যোগ

অর্থনীতি ডেস্ক
- আপডেট সময় বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
- ৯ বার দেখা হয়েছে


বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও ভারসাম্যপূর্ণ ও বহুমুখী করতে নতুন খাত চিহ্নিত করার ওপর জোর দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।
সিঙ্গাপুরের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অংয়ের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি এবং ডিজিটাল ট্রেড অবকাঠামো নিয়ে আলোচনা হয়।
সিঙ্গাপুরের TradeTrust প্ল্যাটফর্ম ব্যবহার করে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের ডকুমেন্টেশন ও ডিজিটাল প্রক্রিয়া উন্নত করার সম্ভাবনা আলোচনায় আসে। ইতোমধ্যে কয়েকটি বাংলাদেশি ব্যাংক এই উদ্যোগে যুক্ত হয়েছে।
দুই পক্ষ বিষয়টি এগিয়ে নিতে বাংলাদেশ ব্যাংক ও সিঙ্গাপুরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিনিধিদের নিয়ে একটি ওয়ার্কিং কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
সূত্র: বাংলাদেশ ব্যাংক/বাসস, ৭ অক্টোবর ২০২৬।
এই ধরনের আরও নিউজ






Leave a Reply