বাংলাদেশে চীনের বিনিয়োগ তিনগুণ বৃদ্ধি: বাণিজ্য উপদেষ্টা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

বাংলাদেশে চীনের বিনিয়োগ তিনগুণ বৃদ্ধি: বাণিজ্য উপদেষ্টা

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৯ বার দেখা হয়েছে

বাংলাদেশে চীনের বিনিয়োগ ৩০০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন। শুক্রবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশন’ উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন।

তিনি বলেন, এ প্রদর্শনী বাংলাদেশ ও চীনের পারস্পরিক সহযোগিতা ও যৌথ সক্ষমতা প্রদর্শনের সুযোগ তৈরি করেছে। অভিজ্ঞতা বিনিময় ও নতুন আইডিয়া শেয়ারের মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচিত হবে।

শেখ বশির উদ্দিন জানান, চীনের বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশকেও উৎপাদন ও প্যাকেজিং খাতে তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। পাশাপাশি অবকাঠামো ও পরিবহন খাতে সহযোগিতা বাড়ানো জরুরি, কারণ সড়ক দুর্ঘটনায় প্রতিবছর বিপুল প্রাণহানি ঘটছে। এ বিষয়ে বাংলাদেশ চীনের সহায়তা চেয়েছে।

তৈরি পোশাক খাতে বাংলাদেশের বৈশ্বিক অবস্থান উল্লেখ করে তিনি বলেন, দেশটি বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক। তবে সামগ্রিকভাবে উন্নয়ন অগ্রযাত্রায় এখনো পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

এ সময় তিনি জানান, আগামী রোববার যুক্তরাষ্ট্র সরকারের একটি প্রতিনিধি দল ঢাকায় এসে ট্যারিফ কাঠামো নিয়ে আলোচনা করবে।

চীনা দূতাবাস আয়োজিত এ প্রদর্শনীতে বাংলাদেশের আটটি ও চীনের ৩২টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। অবকাঠামো, প্রযুক্তি, স্বাস্থ্য, কৃষি, শক্তি, পরিবহন ও লজিস্টিকসসহ বিভিন্ন খাতে দেশি-বিদেশি কোম্পানি ও বিনিয়োগকারীরা তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। প্রদর্শনীটি ১২ ও ১৩ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT