বালিয়াকান্দিতে বিএনপি নেতার উঠান বৈঠক, উন্নয়ন প্রতিশ্রুতি ও ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

বালিয়াকান্দিতে বিএনপি নেতার উঠান বৈঠক, উন্নয়ন প্রতিশ্রুতি ও ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

মোঃ জাহিদুর রহিম মোল্লা (রাজবাড়ী প্রতিনিধি)
  • আপডেট সময় শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭২ বার দেখা হয়েছে

রাজবাড়ী জেলার ২ আসন ( বালিয়াকান্দি, কালুখালী ও পাংশা )এর মনোনয়ন প্রত্যাশী বিএনপির নেতা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ব্যারিস্টার কাজী রহমান মানিক ৩১দফা সংস্কারের দাবি নিয়ে উঠান বৈঠক করেছেন।

শনিবার বিকেলে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়তাবাদী হিন্দু ফ্রন্ট বালিয়াকান্দি উপজেলা শাখার আহবায়ক ভূলেন মাতব্বরের সভাপতিত্বে উঠান বৈঠকের বক্তব্যে

ব্যারিস্টার কাজী রহমান মানিক বলেন
তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশের মানুষ নিরাপদে থাকতে পারবে।
তিনি আরো বলেন দল-মত নির্বিশেষে সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করছি আগামীতে আপনাদের কে সাথে নিয়ে রাজবাড়ী ২ আসনের উন্নয়নমূলক কাজ করতে চাই। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রোকনুজ্জামান সাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুজ্জামান লিটন,যুগ্ন আহবায়ক আব্দুল আলীম জোয়ার্দার, জঙ্গল ইউনিয়ন যুবদলের সভাপতি আতিয়ার রহমান এসময় সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হোসেন, যুবদদল নেতা রুবেল কাজী, শাহআলম, ইব্রাহিম, গনিসহ বালিয়াকান্দি বিএনপি’ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT