রাজবাড়ীতে বালিয়াকান্দি বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

রাজবাড়ীতে বালিয়াকান্দি বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৫৪ বার দেখা হয়েছে

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী ২০২৫-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার, ৩ জুলাই সকালে উপজেলা অডিটোরিয়ামে এই কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন খান।  প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য খোঃ সদরুল আমীন হাবিব। এছাড়াও বক্তব্য রাখেন পাংশা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাহমুদুল হক রোজেন, পাংশা কলেজের সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নু।

জেলা বিএনপি নেতা মুজাহিদুল ইসলাম মুজাহিদ, এস এম মুক্তার কবির খান নানু, কালুখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আইনুল হাবিব উপস্থিত ছিলেন। ঢাকা উত্তর মহানগর যুবদল নেতা আজমীর হোসেন, সাবেক ছাত্রদল নেতা সামসুদ্দিন আহম্মেদ সাত্তার, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এস এম মিজানুর রহমান বিল্লাল এবং নারুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওহাব মন্ডল সভায় যোগ দেন। এছাড়া জামালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মীর বাবু, মোঃ শাহজাহানসহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ মহসীন খান।

অনুষ্ঠান শেষে উপজেলার ৭টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নতুন সদস্য ভর্তি ফরম বিতরণ করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT