বালিয়াকান্দিতে অফিসার্স ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
লালমনিরহাটের অটোমেটেড টার্নটেবিলে নিয়মিত ঘুরছে লোকোমোটিভ, কমছে দুর্ঘটনার ঝুঁকি বালিয়াকান্দিতে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার বালিয়াকান্দির বনগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারেক শেখের মৃত্যু ফরিদপুরে সিজারিয়ান রোগীর পেটে দেড় কেজি গজ রেখে সেলাইয়ের দেড় মাস পর রোগীর মৃত্যু বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট

বালিয়াকান্দিতে অফিসার্স ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬১ বার দেখা হয়েছে

বালিয়াকান্দি উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার বিকালে বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় আনসার ভিডিপি ফুটবল একাদশ ও বেসরকারি ব্যাংক ফুটবল একাদশ। এ ফুটবল ম্যাচে বিজয়ী হয় আনছার ভিডিপি ফুটবল একাদশ। রানার্স আপ হয় বেসরকারি ব্যাংক ফুটবল একাদশ।

খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এহসানুল হক শিপন, বালিয়াকান্দি থানা অফিসার্স ইনচার্জ জামাল উদ্দিন, উপজেলা প্রকৌশলী খন্দকার রাহাত ফেরদৌস, ম্যাচের আহবায়ক যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবুবক্কার সিদ্দিক, সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম প্রমুখ।

এ খেলায় ৮ টি দল অংশগ্রহণ করে। খেলাটি শুরু হয় গত ১৪ আগষ্ট বিকালে। ফুটবল টুর্নামেন্টটি উদ্বোধন করেন, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান। চ্যাম্পিয়ন দলের প্রধান আনসার ভিডিপির কর্মকর্তা হোসনেয়ারা ও তার দল সহ চ্যাম্পিয়ন ট্রফি উপজেলা নির্বাহী অফিসারের নিকট হতে গ্রহন করে। এসময় বালিয়াকান্দি উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT