ভারতের উত্তর প্রদেশে মসজিদ কমপ্লেক্সে ইমামের স্ত্রী ও দুই কন্যাশিশুর রক্তাক্ত হত্যাকাণ্ড - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

ভারতের উত্তর প্রদেশে মসজিদ কমপ্লেক্সে ইমামের স্ত্রী ও দুই কন্যাশিশুর রক্তাক্ত হত্যাকাণ্ড

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২৩৮ বার দেখা হয়েছে

ভারতের উত্তর প্রদেশের বাগপাট জেলার গঙ্গনাউলি গ্রামে শনিবার (১১ অক্টোবর ২০২৫) সকালে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় মসজিদের ইমাম মোহাম্মদ ইব্রাহিমের স্ত্রী ইসরানা (৩০) ও তাদের দুই কন্যা সোফিয়া (৫) এবং সুমাইয়া (২) কে মসজিদের ভেতরে তাদের বাসভবনে রক্তাক্ত অবস্থায় মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনার সময় ইমাম ইব্রাহিম দেওবন্দে কাজের জন্য ছিলেন।
সূত্র: Time of India এবং  www.ndtv.com

পুলিশ জানায়, সকালে শিশু শিক্ষার্থীরা নিয়মিত কোরআন পাঠের জন্য মসজিদে এসে ঘরে প্রবেশ করলে তিনজনের মরদেহ দেখতে পায়। তারা চিৎকার শুরু করলে এলাকাবাসী ছুটে আসে এবং পুলিশে খবর দেয়। পুলিশ সুপার সুরজ কুমার রাই, অতিরিক্ত পুলিশ সুপার প্রভীন কুমার চৌহান ও সার্কেল অফিসার বিজয় কুমার ঘটনাস্থলে পৌঁছান। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশের মরদেহ সরানোর সময় এলাকাবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। তারা দ্রুত বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানায়। পরে জেলা প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে মীরাট রেঞ্জের ডিআইজি কালানিধি নৈথানি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, “আমরা সব দিক থেকেই তদন্ত করছি। পারিবারিক বিরোধ, ডাকাতি নাকি কোনো ব্যক্তিগত শত্রুতা— সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে। পাঁচটি বিশেষ টিম গঠন করা হয়েছে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা হবে।”

ইমাম ইব্রাহিমের বাড়ি মুজাফফরনগর জেলার সুননা গ্রামে। গত চার বছর ধরে তিনি গঙ্গনাউলির মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার স্ত্রী ইসরানা মসজিদ প্রাঙ্গণে শিশুদের ধর্মীয় শিক্ষা দিতেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT