নোটিশ:

চিকিৎসকের অবহেলায় জন্মের দিনেই পা হারালো নবজাতক

রোহিত, স্পেন প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২০০ বার দেখা হয়েছে
birth-injuries

টঙ্গীর এশিয়ান জেনারেল হসপিটালে ডেলিভারির সময় চিকিৎসকদের অবহেলায় এক নবজাতকের বাম পা অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফেলতে হয়েছে, যা নিয়ে তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও স্থানীয়দের মাঝে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ডেলিভারির সময় যথাযথ যত্ন না নিয়ে দ্রুততার সাথে ইউটেরাস থেকে নবজাতককে বের করতে গিয়ে এক কর্মী শিশুর পা ধরে টান দেন, ফলে নবজাতকের পায়ে মারাত্মক ক্ষত সৃষ্টি হয়। শেষ পর্যন্ত সেই পা অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফেলতে বাধ্য হন চিকিৎসকেরা।

গুরুতর অভিযোগ ডা. শাকিলা পাটোয়ারীর বিরুদ্ধে

এই ঘটনায় প্রধান চিকিৎসক হিসেবে দায়িত্বে ছিলেন ডা. শাকিলা পাটোয়ারী, যিনি ইতিপূর্বেও ভুল চিকিৎসার অভিযোগে বিতর্কিত। একটি বেসরকারি ফ্যাক্ট-ফাইন্ডিং টিম জানিয়েছে, গত কয়েকদিন আগেও তার ভুল চিকিৎসায় আরেকটি নবজাতকের মৃত্যু ঘটে।

স্থানীয় একাধিক রোগী ও স্বজনের অভিযোগ, “রোগীর সাথে যা খুশি তাই ব্যবহার করছেন এই চিকিৎসক ও তার টিম।” এ ধরণের অবহেলা ও অমানবিক আচরণের বিরুদ্ধে যথাযথ তদন্ত ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও সাধারণ জনগণ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT